Wednesday, June 24, 2026

shuvendu update : বিজেপিকে নতুন খোলা দোকানের ডাকাডাকি বলে কটাক্ষ শিশিরের

Date:

Share post:

শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা চলছেই। গুঞ্জন বেড়েছে। সে গুঞ্জনকে পাত্তা দিতে রাজি নন শিশির অধিকারী। তবে ছেলেকে নিয়ে কেন রাজনৈতিক মহলে গুঞ্জন, তার নিরসনের দায় শুভেন্দুর উপরই ছেড়ে দিয়েছন বর্ষীয়ান তৃণমূল সাংসদ।

নতুন কমিটি ঘোষণার পর শুভেন্দু প্রসঙ্গে শিশির অধিকারীর জবাব, প্রতিদিনই মিটিং করছেন, প্রতিদিনই জনসংযোগ করছেন। বসে থাকার কোনও পরিস্থিতিই নেই।

কিন্তু সভা করছেন প্রতীক কোথায়? এবার শিশিরের জবাব, প্রতীক তো নিশ্চিত আছে। প্রতীক না থাকলে মন্ত্রী আছেন কী করে? সভা উনি করতেই পারেন। একশোবার করবেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এক লাইনও মন্তব্য করেননি।

তবে ছেলেকে নিয়ে জল্পনা প্রসঙ্গে তিনি বিতর্ক এড়িয়ে গিয়ে বলেছেন, জল্পনা তো হতেই পারে। জল্পনা কেন হচ্ছে, তার উত্তর একমাত্র উনিই দিতে পারবেন। নিজের আত্মীয় তথা রামনগরের বিধায়ক অখিল গিরি প্রসঙ্গেও শিশিরের সাফ কথা, ওঁর কথার জবাব আমি দেব না। কেন দেব না, সেটাও বলব না। ওঁর কথার যত কম উত্তর দেওয়া যায় ততই ভাল।

বিজেপি তো শুভেন্দুকে নেওয়ার আমন্ত্রণ জানিয়ে বসে আছে। এবার শিশির স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কটাক্ষ করে বলেন, নতুন দোকান খুললে অনেককেই ডাকাডাকি করে। কিন্তু আমি বলব পরীক্ষা করে মাল নিতে হবে!

জেলা কমিটি প্রসঙ্গে শিশিরের মন্তব্য, চেষ্টা করা হয়েছে তালমিল রেখে করার। কিছু ক্ষোভ আছে আমি জানি। সেসবও মিটে যাবে। সকলকে তো এক কমিটিতে নেওয়া সম্ভব নয়। আমাদের জেলা পরিষদ সহ অন্য আরও কমিটি আছে। সেসব জায়গায় অনেককে নেওয়া হবে। কোনও ক্ষোভ থাকবে না। পূর্ব মেদিনীপুরে চেয়ারম্যান ও সভাপতি শিশির অধিকারী। কো-অর্ডিনেটর হয়েছেন তিনজন, অর্ধেন্দু মাইতি, অখিল গিরি ও আনন্দময় অধিকারী।

আরও পড়ুন:Shuvendu update : এবার টেনে আনলেন ‘নেত্রী’র প্রসঙ্গ, কোন ইঙ্গিত শুভেন্দুর?

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...