Saturday, June 27, 2026

বিভীষণের কাছে শাহ, আগের বারের গৃহকর্ত্রীকে চাকরি মমতার

Date:

Share post:

বাঁকুড়ায় দলীয় বৈঠকের মাঝে বিভীষণের বাড়ি যাবেন অমিত শাহ। বিরোধী রাজনৈতিক মহল বলছে, নামেই প্রমাণিত এই সফরের ভবিষ্যত কী! রাজনৈতিক এই হাস্যরসের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর আদিবাসী বাড়িতে খাওয়া নিয়ে জোর রাজনৈতিক চর্চা।

আরও পড়ুন : ভাত, ডাল, পোস্ত, চাটনিতে অমিত আপ্যায়নের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে আদিবাসী বাড়িতে

বাঁকুড়ায় দলীয় সভার মাঝে স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্য বিজেপি নেতারা খেতে যান চতুর্ডিহি গ্রামে বিভীষণ হাঁসদার বাড়িতে। তিন বছর আগে বাংলায় প্রচারে এসে অমিত শাহ গীতা মাহালিদের বাড়িতে মধ্যাহ্নভোজ সেরেছিলেন। তারপর বিজেপি তাঁর কোনও খবর রাখেনি, অভিযোগ পরিবারেরই। আর তাঁকে সামনে রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুরন্ত রাজনৈতিক চাল দিলেন অমিত শাহর সফরের প্রথম দিনেই। সেই গীতা মাহালিকে এদিনই নকশালবাড়িতে স্পেশাল হোম গার্ডের চাকরি দিল রাজ্য সরকার।

বিভীষণ হাঁসদার সাধারণ আটপৌড়ে মাটির বাড়ি। বাড়ির বারান্দায় খাওয়া দাওয়া। অমিত শাহর জন্য বারান্দায় রঙের প্রলেপ পড়েছে। দেয়ালে আঁকা হয়েছে পটচিত্র। বাড়ির সামনের অঞ্চল সেজে উঠেছে। নতুন কাঁসার থালা। অধিকাংশ খাবার বিজেপি কর্মীর বাড়িতে নয়, বাইরে থেকে রান্না করা আনা হয়। খাবার টুলও নতুন করে তৈরি করা হয়েছে। ভাত, ডাল, পোস্তর বড়া খেতে খেতে সাংস্কৃতিক অনুষ্ঠান, আদিবাসী নাচের ব্যবস্থা। সব মিলিয়ে আদিবাসী মানুষের মাঝে বিজেপিকে নিয়ে যাওয়া বা বিজেপি তোমাদের কথা ভাবের পরিকল্পনা ছিল পরিপূর্ণ। রাজনৈতিক লাভ কতখানি হলো তা মাস পাঁচেকের মধ্যেই বোঝা যাবে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...