Tuesday, March 31, 2026

দিলীপ-রাহুলকে দু’পাশে নিয়ে আদিবাসী বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন অমিত শাহ

Date:

Share post:

এ যেন হাতে চাঁদ পাওয়ার মতো। ছাপোষা-নিম্নবিত্ত-আদিবাসী পরিবারে কিনা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী! সেখানে আবার সারলেন মধ্যাহ্নভোজ। চতুরডিহি গ্রামে বিজেপি কর্মী বিভীষণ হাঁসদার বাড়িতে এদিন মধ্যাহ্নভোজন করেন অমিত শাহ। সে জন্য আজ, বৃহস্পতিবার সকাল থেকে ওই বাড়িতে ছিল চূড়ান্ত ব্যস্ততা। বাড়ি সাজানো হয়েছে আদিবাসী রীতিতে। সব্জি কাটা হয়েছে। ভোর থেকে চলছে রান্না। সব পদই ছিল নিরামিষ। ভিভিআইপি অতিথিকে আপ্যায়ন করা হয় ভাত, ডাল, পোস্ত, চাটনি দিয়ে।

বিভীষণের বাড়িতে আলপনা আঁক লম্বা বারান্দায় কাঁসার থালা-বাটিতে কলাপাতার উপর খাবার পরিবেশন করা হয়। জল দেওয়া হয় কাঁসার গ্লাসে। বাজার থেকে কেনা কোনও মিনারেল ওয়াটার নয়, গ্রামের ডিপ টিউবওয়েলের বিশুদ্ধ জল দেওয়া হয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে।

আরও পড়ুন:নকশালবাড়িতে যাঁর বাড়িতে খেয়েছিলেন অমিত, সেই গীতাকে চাকরি দিল রাজ্য

অমিত শাহ একদিকে বঙ্গ বিজেপির “পোস্টার বয়” বলে পরিচিত রাহুল সিনহা এবং একপাশে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে খেতে বসেন। এছাড়াও ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, সাংসদ দেবশ্রী চৌধুরী-সহ একাধিক রাজ্য ও জেলা নেতৃত্বের কর্মকর্তারা।

Related articles

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...