Monday, June 22, 2026

ফের চিনা দ্রব্য বয়কটের ডাক, মধ্যপ্রদেশে বিদেশি বাজি নিষিদ্ধ সরকারের

Date:

Share post:

আর কয়েকদিন পরেই দীপাবলি। উৎসবের আবহে এবার চিনা বাজি নিষিদ্ধ করল মধ্যপ্রদেশ সরকার। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

পূর্ব লাদাখে ভারত-চিন সংঘর্ষের পর চিনা পণ্য বয়কটের ডাক দিয়েছিল কেন্দ্র। শুধু তাই নয়, একইসঙ্গে ভারতে বন্ধ করা হয় একাধিক চিনা অ্যাপ। এবার চিনা বাজি বিক্রি এবং কেনার উপর নিষেধাজ্ঞা জারি করল মধ্যপ্রদেশ সরকার। রাজ্য পুলিশের ডিজি সহ পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, চিনা বাজি বিক্রি ও ব্যবহারের সঙ্গে কেউ জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। বৈঠকের পরই রাজ্যের স্বরাষ্ট্র দফতর চিনা বাজি নিষিদ্ধ বলে নির্দেশিকা জারি করে।

এদিন বৈঠকের পর মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান রাজ্যের মানুষকে স্থানীয়ভাবে তৈরি জিনিস কিনতে আবেদন জানিয়েছেন।তাঁর কথায়, ‘‘দীপাবলী আলোর উৎসব। এই উৎসবে স্থানীয় ব্যবসায়ীদের তৈরি জিনিস কিনুন। তাঁদের আরও বেশি করে উৎসাহ দিন।’’ রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ রাজৌরা বলেন, লাইসেন্স ছাড়া চিনা বা অন্য যে কোনও বিদেশি বাজি আমদানি করা সম্পূর্ণ বেআইনি। শুধু তাই নয়, বাজি মজুত বা সরবরাহ করাও নিষিদ্ধ। সরকার কোনও লাইসেন্স ইস্যু করেনি।’’ বিস্ফোরক আইনের ধারায় বেআইনি বাজি মজুত, সরবরাহ, বিক্রি ও ব্যবহার করলে ২ বছর জেল পর্যন্ত হতে পারে বলে জানিয়েছেন অতিরিক্ত মুখ্য সচিব।

আরও পড়ুন:বিহারে গঙ্গায় ভয়াবহ নৌকাডুবি, নিখোঁজ ২০ জন যাত্রী

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...