Friday, June 26, 2026

মানিকতলায় গরু পাচারের তদন্তে CBI, হানা এক ব্যবসায়ীর বাড়িতে

Date:

Share post:

গরু পাচারকাণ্ডের তদন্তে ফের তৎপর CBI. তল্লাশিতে নেমে এবার খোদ কলকাতার ৪টি জায়গায় হানা দিলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার মানিকতলা মেন রোডে একটি অভিজাত আবাসনের ১৪ তলায় হানা দেন সিবিআইয়ের গোয়েন্দারা।

গোপন সূত্রে খবর পেয়ে সূত্র রাজন পোদ্দার নামে এক রিয়েল এস্টেট কোম্পানির কর্ণধারের জোরদার তল্লাশি করে CBI.

সিবিআই আধিকারিকদের দাবি, গবাদি পশু বেআইনি ভাবে বাংলাদেশে পাচার করে যে বিপুল পরিমাণ মুনাফা পাওয়া গিয়েছে, তাতে ভাগ রয়েছে এই রাজন পোদ্দারের।

আরও পড়ুন: ফের চিনা দ্রব্য বয়কটের ডাক, মধ্যপ্রদেশে বিদেশি বাজি নিষিদ্ধ সরকারের

উল্লেখ্য, গরু পাচারকাণ্ডে গত সেপ্টেম্বর মাস থেকে তদন্ত শুরু করেছে CBI. ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মূল অভিযুক্ত এনামুল হক, বিএসএফের এক কমান্ডান্ট, তাঁর ছেলে-সহ একাধিক আধিকারিক এবং শুল্ক দফতরের আধিকারিকদের বিরুদ্ধে মামলা দায়ের করে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...