Thursday, June 4, 2026

জেলেরা ছুটছেন ইলিশের সন্ধানে সমুদ্রের পথে

Date:

Share post:

প্রজনন মরশুমে মা ইলিশ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে বুধবার মধ্যরাতে। নিষেধাজ্ঞা শেষ হতেই বৃহস্পতিবার সকাল থেকে কুয়াকাটার মৎস্য বন্দর আলিপুর-মহিপুরসহ উপকূলের কয়েক হাজার মাছ ধরার ট্রলার গভীর সমুদ্রে ইলিশের সন্ধানে নেমে পড়েছে।আবারও শুরু হবে ইলিশ ধরার উৎসব। জালে ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ। ফের সরগরম হয়ে উঠবে জেলে পল্লি। এমন স্বপ্নই বুনছেন মৎস্যজীবীরা।

নিষেধাজ্ঞার ২২ দিন জেলেরা তীরে বসে পুরোনো জাল ও ট্রলার মেরামত করে প্রস্তুতি নিয়েছেন। গত কয়েকদিনের খারাপ আবহাওয়ার কারণে কিছুটা হলেও ভয়ে ছিলেন জেলে ও ট্রলার মালিকরা। কিন্তু শেষপর্যন্ত জেলেদের পাশাপাশি আবহাওয়াও ইলিশ শিকারে প্রস্তুত। ঘাট থেকে ট্রলার ছাড়ার সময় মাঝি রুহুল আমিন বলেন, ‘‘নিষেধাজ্ঞার আগে আমাদের জালে ইলিশ ধরা পড়েনি। আশা করছি এখন সাগরে প্রচুর ইলিশ আছে।’’ কলাপাড়া উপজেলা ফিশিং ট্রলার মাঝি সমিতির সাবেক সভাপতি নুরু মাঝি বলেন, আমাদের এ অঞ্চলের জেলেরা নিজেরাই সচেতন। তাই আমরা সরকার ঘোষিত নিষেধাজ্ঞা পালন করছি। আশা করছি সমুদ্রে বড় সাইজের ইলিশ পাব।

কুয়াকাটা আলিপুর মৎস্য আড়তদার সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা বলেন, ‘‘আবহাওয়া ভালো থাকায় এখানকার মাছধরা ট্রলারগুলো বৃহস্পতিবার সকাল থেকে গভীর সমুদ্রে ইলিশের সন্ধানে যাওয়া শুরু করেছে।’’ কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, ‘‘আমরা দিনরাত মা ইলিশ রক্ষায় কাজ করেছি। আশা করছি এ বছর একশো শতাংশ সফল হয়েছি। জেলেদের জালে পর্যপ্ত ইলিশ ধরা পড়ার সম্ভবনা রয়েছে।’’

আরও পড়ুন:হেমন্তেই শীতের আমেজ, ফের নামল তাপমাত্রার পারদ

Related articles

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...

১৫ লক্ষ কোটি টাকার কারচুপি! সেবির কোপে স্বর্ণ ব্যবসায়ী সংস্থা রাজেশ এক্সপোর্টস 

এবার নজিরবিহীন আর্থিক জালিয়াতির অভিযোগে কাঠগড়ায় বেঙ্গালুরু-ভিত্তিক সোনা পরিশোধন ও রফতানিকারী জায়ান্ট ‘রাজেশ এক্সপোর্টস’। গত ৩ জুন জারি...

ঋতব্রতর বহিষ্কার বৈধ নয়: কেন্দ্রীয় মন্ত্রীদের পাশে নিয়ে কেন বললেন স্পিকার রথীন্দ্র বসু!

সাদা কাগজে লেখা বহিষ্কৃত তৃণমূল বিধায়কের লেখা আবেদনের ভিত্তিতে তাঁকে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া পরে এখন "ঋতব্রতর বহিষ্কার...

নেভা চুক্তিতে স্বাক্ষর: ডিজিটাল বিধানসভার পথে পশ্চিমবঙ্গ, আগের সরকারকে নিশানা স্পিকারের

অবশেষে জাতীয় ই-বিধান অ্যাপ্লিকেশন (National e-Vidhan Application) বা নেভা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত হল পশ্চিমবঙ্গ বিধানসভা (Wst Bengal Assembly)।...