Wednesday, June 24, 2026

হেমন্তেই শীতের আমেজ, ফের নামল তাপমাত্রার পারদ

Date:

Share post:

গতকাল বুধবার একলাফে ২ ডিগ্রি তাপমাত্রা কমে গিয়েছিল শহর কলকাতায়। বৃহস্পতিবার অন্যরকম কিছু ঘটল না। বুধবারের তুলনায় এদিন ২ তাপমাত্রা নামল। নভেম্বরের প্রথম সপ্তাহে তাপমাত্রা পৌঁছাল ২০ ডিগ্রিতে। ফলে হেমন্তের শুরুতেই শীতের স্বাদ পাচ্ছেন রাজ্যবাসী।

রাতে এবং ভোরের দিকে নামতে শুরু করেছে তাপমাত্রা। গত ২ দিনে একলাফে তাপমাত্রা ৪ ডিগ্রি কমে যাওয়ায় শীত শীত ভাব এসেছে। কিন্তু বেলা বাড়তেই শহর কলকাতায় উধাও হয়েছে সেই আমেজ। জলীয়বাষ্প থাকার কারণে এই অস্বস্তি বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৯০ শতাংশের বেশি। তবে জেলায় জেলায় থাকবে শীতের আমেজ।

এদিকে তাপমাত্রা নামতেই দূষণ বাড়ছে কলকাতায়। আবহাওয়াবিদরা আগেই অনুমান করেছিলেন, সপ্তাহের শেষের দিকে ২০ ডিগ্রি বা তার নিচে নেমে যাবে তাপমাত্রা। কলকাতার তাপমাত্রার পারদ সেই দিকেই নামছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী চার পাঁচ দিনে এই আবহাওয়ার কোন পরিবর্তন হবে না। ২০ থেকে ২১ ডিগ্রি আশেপাশে আবহাওয়া থাকবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন:কিডনি কাজ করছে না, চলছে মাল্টিপল ট্রান্সফিউশন! অত্যন্ত সঙ্কটজনক সৌমিত্র

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...