Saturday, April 4, 2026

প্রায় কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার শিলিগুড়ি থেকে, ধৃত বাবা-মেয়ে

Date:

Share post:

শিলিগুড়িঃ প্রায় ১ কোটি টাকার ব্রাউন সুগার পাচারের চেষ্টার অভিযোগে শিলিগুড়ি থেকে বাবা ও মেয়েকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাটিগাড়ি থানার শিবমন্দির এলাকায়।

শিলিগুড়ির ওই জোনের এসিপি চিন্ময় মিত্তাল জানান, গোপন সূত্রে, মাটিগাড়া থানার পুলিশের কাছে খবর আসে ঘোষপুকুরের দিক থেকে দুজন ব্রাউন সুগার নিয়ে মাটিগাড়ায় ঢুকছে। প্রসঙ্গত, ঘোষপুকুর হল দার্জিলিং জেলা পুলিশের ফাঁসিদেওয়া থানার অধীন। আর শিবমন্দির হল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাটিগাড়া থানার অন্তর্গত। গোপন সূত্রে মাদক পাচারের খবর পেয়ে শিবমন্দির বাস স্ট্যান্ডে ফাঁদ পাতে পুলিশ। হাতে নাতে গ্রেফতার করা হয় দুজনকে।

ধৃতদের কাছ থেকে দু প্যাকেট ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। একটি প্যাকেট ব্যাগ থেকে ও আর একটি প্যাকেট পকেটে ছিল। একটিতে ৫০০ গ্রাম ও অন্য প্যাকেটটিতে ৪০০ গ্রাম ব্রাউন সুগার ছিল। পুলিশ সূত্রে খবর, এই বিপুল পরিমাণ ব্রাউন সুগারের আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা।

আরও পড়ুন : কালীপুজো থেকে ছটপুজো- রাজ্যে নিষিদ্ধ বাজি, নির্দেশ কলকাতা হাইকোর্টের

পুলিশ জানায়, ধৃতদের নাম মহেশ মালি ও অলকা বেগম। সম্পর্কে তারা বাবা ও মেয়ে। তারা মাটিগাড়ার বিশ্বাস কলোনির বাসিন্দা। এসিপি আরও জানান, এর আগেও অলকা বেগম ও তার স্বামী মহম্মদ মইজুলকে গাঁজা সমেত গ্রেফতার করা হয়েছিল। পুলিশের প্রাথমিক অনুমান, ব্রাউন সুগারের প্যাকেটগুলি মালদা থেকে শিলিগুড়ি নিয়ে এসে বিভিন্ন জায়গায় বিক্রির উদ্দেশ্য ছিল ধৃতদের। এই ঘটনায় আর কারা জড়িত গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন : আগামী বুধবার থেকেই রাজ্যে চলবে লোকাল ট্রেন: সিদ্ধান্ত নবান্নের বৈঠকে

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...