Wednesday, June 24, 2026

শাহর বঙ্গ সফরের দিনই কয়লা মাফিয়া লালার বাড়ি-অফিসে CBI তল্লাশি

Date:

Share post:

স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর পশ্চিমবঙ্গ সফরের দিনই সিবিআই তল্লাশি চলল পুরুলিয়ার কুখ্যাত কয়লা মাফিয়া অনুপ মাজী ওরফে লালার একাধিক অফিস ও বাড়িতে। বৃহস্পতিবার দিনভর এই অভিযান চলে। যদিও দীর্ঘ অনুসন্ধানের পরও ওই কয়লা মাফিয়া নাগাল পায়নি সিবিআই।

জানা গিয়েছে, দু’দিন আগে ঝাড়খণ্ডের জামতারা ও ধানবাদে অবৈধ কয়লা বোঝাই বেশ কয়েকটি লরি ধরা পড়ে নিরাপত্তারক্ষীদের হাতে। এরপরই বিষয়টি নিয়ে তৎপর হয়ে ওঠে সিবিআই। তদন্তে উঠে আসে অনুপ মাঝি তথা লালার নাম। এরপর একেবারে আঁটঘাট বেঁধে বৃহস্পতিবার শুরু হয় তল্লাশি অভিযান। সিবিআইয়ের আধিকারিকরা এদিন তল্লাশি চালান লালার কলকাতার দুটি অফিস, দুর্গাপুরের একটি অফিস ও নিতুড়িয়ার সরবড়ি এলাকার একাধিক জায়গায়। যদিও দীর্ঘ তল্লাশির পরও লালার কোনও হদিস পাওয়া যায়নি। তবে তার অফিসের দু’জন কর্মীকে আটক করেছেন সিবিআই আধিকারিকরা।

আরও পড়ুন:Big Breaking: আরেক স্ত্রী, আরেক পুত্র!! কে এই অর্জুন সিং?

সূত্রের খবর, পুরুলিয়ার নাতুড়িয়া কয়লা খনি অঞ্চলের কুখ্যাত কয়লা মাফিয়া এই লালা স্পঞ্জ আয়রন কারখানা, পর্যটন, আবাসন সহ একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। বিজেপির তরফে অভিযোগ তোলা হয়েছে এই কয়লা মাফিয়া শাসকদলের আশ্রিত। তবে সেই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে তৃণমূলের দাবি, ‘বিজেপি সমস্ত কিছুতেই তৃণমূলের ‘ভূত’ দেখে। কোনও দুষ্কৃতী সমাজবিরোধী সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।’

Related articles

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...