Saturday, April 4, 2026

আগামী বুধবার থেকেই রাজ্যে চলবে লোকাল ট্রেন: সিদ্ধান্ত নবান্নের বৈঠকে

Date:

Share post:

আগামী সপ্তাহ থেকেই রাজ্যে চলবে লোকাল ট্রেন। সম্ভাব্য দিন বুধবার। নবান্নে, বৃহস্পতিবার লোকাল ট্রেন চালানো নিয়ে রেল-রাজ্য বৈঠকের তৃতীয়দফায় এই সিদ্ধান্ত হয়। নতুন টাইম টেবিল নয়, পুরনো সূচি মেনেই চলবে ট্রেন।

• প্রথমদিন থেকে 181 জোড়া ট্রেন চলবে
• শিয়ালদহ থেকে চলবে 114 জোড়া লোকাল চলবে
• হাওড়া ডিভিশন থেকে 50 জোড়া লোকাল চলবে
• বাকি ট্রেন চলবে খড়্গপুর ডিভিশন থেকে

নবান্ন সূত্রে খবর, বেশি সংখ্যায় ট্রেন চালানোর বিষয়ে রেলকে বলা হয়েছে। একইসঙ্গে গ্যালপিং ট্রেনের সংখ্যা কমানোর কথাও বলা হয়েছে। সে ক্ষেত্রে স্টেশনের নিরাপত্তা সুনিশ্চিত করলে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। দ্রুত পরিষেবা স্বাভাবিক করে আগের সংখ্যায় ট্রেন চালানো চেষ্টা করা হবে।

আরও পড়ুন:কালীপুজো থেকে ছটপুজো- রাজ্যে নিষিদ্ধ বাজি, নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাজ্যে আগেই জানিয়েছিল, লোকাল ট্রেন চালাতে চায় তারা। কিন্তু জনস্বাস্থ্যের কথা এ ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। সেই কারণেই ভিড় কমাতে বেশি ট্রেন চালিয়ে শারীরিক দূরত্ব বজায় রাখার প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্যের তরফে।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...