Wednesday, June 24, 2026

“বিজেপি এমন করছে, যেন অর্ণব ওদের কার্যকর্তা!” কটাক্ষ শিবসেনার

Date:

Share post:

এদিকে রিপাবলিক টিভির প্রধান সম্পাদক বলে কথা! তাই অর্ণব গ্রেফতার হতেই আসরে নামে বিজেপি। সকাল থেকেই টুইটারে এই ঘটনায় মহারাষ্ট্র সরকারের নিন্দায় মুখর অমিত শাহ, প্রকাশ জাভড়েকর, স্মৃতি ইরানির মতো বিজেপির শীর্ষ নেতৃত্ব ও কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা। মহারাষ্ট্রের বিজেপি কর্মীরা এই ঘটনার প্রতিবাদে কালো ব্যাজ পরে থাকবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যতদিন না পর্যন্ত অর্ণবকে ছাড়া হবে, ততদিন এই প্রতীকি প্রতিবাদ চলবে।

পাল্টা কংগ্রেসের পাশে দাঁড়িয়ে বিজেপিকে আক্রমণ করেছে শিবসেনা। মহারাষ্ট্র সরকারের মন্ত্রী এবং শিবসেনার মুখপাত্র অনিল পরব বলেন, সাংবাদিকের গ্রেফতার হওয়া কখনই সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণ হতে পারে না। তিনি প্রশ্ন তোলেন, “অর্ণব গোস্বামী কি বিজেপি কর্মী ছিলেন!‌ বিজেপি এমন আচরণ করছে যেন অর্ণব গোস্বামী তাদের দলের কার্যকর্তা ছিলেন এবং মিথ্যে অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন- রাজ্যে এলেন অমিত শাহ, স্বাগত জানাতে বিমানবন্দরে দিলীপ-মুকুল-কৈলাস

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...