Wednesday, June 24, 2026

অমিত শাহ কলকাতায় পা রাখতেই বিমানবন্দরে আগুন! তারপর?

Date:

Share post:

পূর্ব ঘোষণা মতোই বুধবার রাতে দু’দিনের সফরে কলকাতায় এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই দু’দিনে তাঁর শহর ও জেলা মিলিয়ে একাধিক কর্মসূচি রয়েছে। রাত সাড়ে ৮টা নাগাদ দিল্লি থেকে বিশেষ বিমানে কলকাতায় পা রাখেন তিনি। তাঁকে স্বাগত জানাতে আগে থেকেই সমস্ত আয়োজন করা হয়েছিল দলের পক্ষে।

তবে তারই মাঝে একটি ঘটনা ঘটে যায়। অমিত শাহ
কলকাতায় পা রাখার পর দমদম বিমান বন্দর থেকে তিনি বেরানোর সময় হঠাৎ আগুন লেগে যায় ওই চত্বরে। জানা গিয়েছে বিমানবন্দরে স্তূপাকৃতি জঞ্জালে আগুন লাগে। স্বাভাবিকভাবে সাময়িক একটা উত্তেজনা তৈরি হয়। তবে খবর পেয়ে বিমানবন্দরের মধ্যে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দু’টি ইঞ্জিন। কিছুক্ষনের মধ্যেই আগুন নিভিয়ে ফেলেন দমকলকর্মীরা। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।

জানা যায়, সাড়ে ৯টা নাগাদ বিমানবন্দরের ৪ নম্বর গেট থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বেরানোর সময় আগুন লাগল পাশের আবর্জনার স্তূপে। দমকলের ২টি ইঞ্জিন এসে ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে অবশ্য নিরাপদ ভাবেই বিমানবন্দর ছাড়েন স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন- শোভাবাজার ঘাটে তলিয়ে যাওয়া ব্যক্তিদের উদ্ধার করে পুরস্কৃত ডিএমজি-র দুই সদস্য

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...