Saturday, April 4, 2026

ফের শহরের পানশালাগুলিতে বন্ধ হতে চলেছে গানবাজনা, বিপাকে শিল্পীরা 

Date:

Share post:

দীর্ঘ টালবাহানার পর চতুর্থ দফার ‘আনলক’ পর্বে বেশ কিছু বিধিনিষেধ-সহ খুলেছিল শহরের পানশালাগুলি। এত দিন রেস্তরাঁ খোলায় ছাড়পত্র থাকলেও পানশালা বন্ধই ছিল। শহরের বিভিন্ন পানশালা ও লাউঞ্জ বারে রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত চালু হয়েছিল গানবাজনা।

কিন্তু বুধবার থেকে ফের বন্ধ হতে চলেছে শহরের নাইটক্লাব ও পানশালাগুলি। আবগারি দফতরের হস্তক্ষেপে আচমকাই গানবাজনা পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা হয়ে গিয়েছে। আবগারি বিভাগের এক কর্তা জানিয়েছেন, ‘‘আবগারি কমিশনারের নির্দেশেই বিভিন্ন পানশালাকে গানবাজনা বন্ধ করতে বলা হয়েছে।

যদিও, লালবাজারের তরফে বলা হয়েছে, বিষয়টি তাদের জানা নেই। আবগারি দফতরের কোনও লিখিত নির্দেশিকা এখনও পর্যন্ত হাতে পাননি পানশালা মালিকেরা। লিখিত নির্দেশিকা হাতে না পেলেও, আবগারি কর্তাদের চটিয়ে গানবাজনা চালাতে চাইছেন না অধিকাংশ পানশালা মালিকই। কিন্তু আশঙ্কা, এ ভাবে আচমকা গানবাজনা বন্ধ হলে বিপাকে পড়বেন এই পেশার সঙ্গে জড়িত কয়েক লক্ষ শিল্পী, কলাকুশলী এবং ডিজে।

আরও পড়ুন : নায়িকার শ্লীলতাহানির অভিযোগ, রাতভর অদ্ভুত কাণ্ড

শহরের চাঁদনি চক, পার্কস্ট্রিট, সেক্টর ফাইভেই রয়েছে বেশিরভাগ পানশালাগুলি। এই ঘটনায় বিভ্রান্ত পানশালার মালিক থেকে শিল্পীরা। কিছুজনের কাছে এসএমএস মারফৎ এসেছে নির্দেশিকা। সেটি পাঠিয়েছেন, আবগারি বিভাগের স্থানীয় ওসি। তাতে বলা হয়েছে, “পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত গানবাজনা করা বা গান বাজানো, কিছুই চলবে না।”  কারও কাছে গিয়েছে মৌখিক নির্দেশ। কিন্তু অতিমারি পরিস্থিতিতে বেছে বেছে পানশালার গানবাজনা বন্ধের পিছনে কী যুক্তি থাকতে পারে, তা কারও কাছেই স্পষ্ট নয়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...