Sunday, February 22, 2026

প্রেমিকার সঙ্গে মনোমালিন্য, ফেসবুক লাইভে যুবকের আত্মহত্যা

Date:

Share post:

প্রেমিকার সঙ্গে মনোমালিন্য হয়েছিল। তাই আত্মহত্যার পথ বেছে নিল বছর ২০-র যুবক। ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আলহাজ উদ্দিন নামের এক যুবক। বুধবার রাতে সিলেটের আলমপুর মুক্তিযোদ্ধা গেট এলাকায় এই ঘটনা ঘটে।

আলহাজ উদ্দিন সিলেটের সীমান্ত উপজেলা জকিগঞ্জের ৯ নম্বর মানিকপুর ইউনিয়নের দরগাবাহারপুর গ্রামের লিয়াকত আলির ছেলে। তিনি গতবছর সিলেট সরকারি কারিগরি ইনস্টিটিউট থেকে এসএসসি পাস করেন। আত্মহত্যা করার আগে প্রেমিকার সঙ্গে নিজের ছবি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন আলহাজ উদ্দিন। সেই স্ট্যাটাসে তিনি লেখেন, “কিছু মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসে। তারা অনেক স্বার্থপর হয় প্রিয় মানুষটার বিষয়ে। সবকিছু দিয়ে তাকে পেতে চায়। আর আমি কোনওভাবে পাইনি। চলে যাচ্ছি না ফেরার দেশে। ভালোবেসো না ঠকে যাবে!”

ফেসবুকে এ কথাগুলো লেখার কিছুক্ষণের মধ্যেই তিনি লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। লাইভে এমন করুণ দৃশ্য দেখে আত্মহত্যা না করার অনুরোধ জানিয়েছে কমেন্ট করেছেন ফেসবুকের বন্ধুরা।আলহাজ উদ্দিন যে ফেসবুক আইডিতে এসে লাইভে আত্মহত্যা করেছেন, কিছুক্ষণ পর ওই আইডিটি ফেসবুক কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে বলে জানা গিয়েছে।

আলহাজ উদ্দিনের চাচা আফজাল হোসেন বলেন, “রাতে বাসায় আলহাজের মা ও বোন ছিলেন। সে তার মাকে চা বানানোর কথা বলে ঘরে চলে যায়। ঘরের ভেতর সাউন্ডবক্স দিয়ে গান বাজায়। ফলে আত্মহত্যা করছে তা কেই টের পায়নি।” তিনি আরও বলেন, কারও সাথে কোনোদিন ঝগড়াঝাটি করতে দেখিনি। সিলেটে পড়াশোনা করার সময় একটি মেয়ের সাথে তার সম্পর্ক হয়। ওই মেয়ের সাথে অভিমান করেই সে আত্মহত্যা করেছে।

সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ সাহাবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রেমের কারণে আলহাজ উদ্দিন নামের এক যুবক আত্মহত্যা করেছেন। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে। ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালের ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে।

আরও পড়ুন:স্মার্টফোন কিনতে ৪১,৫০১ শিক্ষার্থীকে সুদবিহীন ঋণ দিচ্ছে ইউজিসি

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...