Monday, April 6, 2026

শেষ মুহূর্তে হুগলি জেলা কমিটি ঘোষণা স্থগিত রাখল তৃণমূল নেতৃত্ব

Date:

Share post:

হুগলি তৃণমূল কংগ্রেসের নয়া কমিটি ঘোষণা করতে গিয়ে তা স্থগিত রাখলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দিলীপ যাদবকে কেন্দ্র করে দলে ঠোকাঠুকি বন্ধ হয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় দলের নয়া হুগলি জেলা কমিটি ঘোষণা করতে সাংবাদিক সম্মমেলন ডেকেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু শীর্ষ নেতৃত্বের ফোনের কারণে ঘোষণা স্থগিত রাখেন সাংসদ। দলের অন্দরের খবর, সিঙ্গুর, বলাগড় সহ বেশ কিছু এলাকায় কিছু বিতর্ক রয়েছে। সে নিয়ে আরও একবার বৈঠক করার প্রয়োজন। তাই আপাতত স্থগিত।

অন্যদিকে পূর্ব মেদিনীপুরের নতুন কমিটিতে নিহত কুরবান শার অনুগামীরা না থাকায় দলে বিক্ষোভ তৈরি হয়েছে। কুরবানের মৃত্যুর পর দাদা আফজল শা দায়িত্ব পান। কিন্তু নয়া কমিটিতে তিনি কোনও দায়িত্ব না পাওয়ায় দলে অস্বস্তি বাড়ছে। শীর্ষ নেতৃত্ব অবশ্য নিশ্চিত, কয়েকদিনেই মিটবে সমস্যা।

অন্যদিকে বৃহস্পতিবারই হাওড়ার তৃণমূল বিধায়ক ও মন্ত্রী অরূপ রায়ের সঙ্গে ভোটকুশলী পিকে বৈঠক করেন বলে খবর। আর তাতে উৎসাহিত অরূপ অনুগামীরা। ফের কি বড় দায়িত্ব? বৈঠক নিয়ে রাজ্যের আর এক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় শিবিরে চাঞ্চল্য। জুলাইয়ে রদবদলের পর অরূপকে সরিয়ে জেলার দায়িত্ব আর এক মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার হাতে তুলে দেওয়া হয়। ফলে তিন মন্ত্রীর সঙ্গে আলোচনা করেই হাওড়ায় দলের সংগঠন সাজাতে চাইছে নেতৃত্ব। সব শিবিরকেই এক ছাতার তলায় আনতে মরিয়া শীর্ষ নেতৃত্ব।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...