Monday, March 2, 2026

অমিতের সভার মাঝেই পুড়ল বাঁকুড়া জেলা সভাপতির কুশপুতুল, চরম কোন্দল

Date:

Share post:

অমিত শাহ যখন বৃহস্পতিবার বাঁকুড়ায় দলের বৈঠক করছেন, তখন বাঁকুড়া জেলা সভাপতি সহ দলের বাঁকুড়া নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন বাঁকুড়ার অসংখ্য বিজেপি সমর্থক। তাঁদের স্পষ্ট বার্তা দলের জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র সহ একাধিক নেতাকে এখনই অপসারণ করতে হবে।

দলের জেলা সভাপতির কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভে ফেটে পড়েন অসংখ্য কর্মী সমর্থক। তাঁদের সাফ কথা, যাদের পদ দেওয়া হয়েছে তারা আসলে তৃণমূলের এজেন্ট। তারা আদি বিজেপি কর্মীদের দূরে সরিয়ে দিচ্ছেন। দলকে বেহিসাবি ভাবে চালাচ্ছেন। এখনই এইসব নেতাদের সরানো হোক। রানিবাঁধে দাঁড়িয়ে তাঁরা বলেন, তাঁরা সকলে বিজেপির একনিষ্ঠ কর্মী। কিন্তু বিবেকানন্দ পাত্র বা উত্তম মণ্ডলরা দলটাকে তৃণমূলের হাতে তুলে দিচ্ছে। অমিত শাহ জানুন, বাঁকুড়ায় কাদের হাতে রয়েছে বিজেপির পতাকা।

আরও পড়ুন-আজ বৈশাখীকে ফেলে রেখে কি একাই শোভন ইজেডসিসিতে আসছেন?

spot_img

Related articles

প্রাক দোল- উৎসবের মঞ্চ থেকে সর্বধর্ম সমন্বয়-সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর, পা মেলালেন ডান্ডিয়ায়

দোলের প্রাক্কালে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত দোল ও হোলির মিলন উৎসবের মঞ্চ থেকে সর্বধর্ম সমন্বয় ও সম্প্রীতির...

ভোটার তালিকা জট: দায় ঝাড়ছে কমিশন, পাল্টা সরব ডব্লিউবিসিএস আধিকারিকরা 

ভোটার তালিকায় ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বা বিচারাধীন নামগুলি ঘিরে দানা বাধা বিতর্কে এবার সরাসরি সংঘাতের আবহে মুখ খুলল ডব্লিউবিসিএস...

ঐতিহ্যের খড়দহ: দোল পূর্ণিমার প্রাক্কালে নগর কীর্তনে মাতলেন এলাকাবাসী

সংস্কৃতির পীঠস্থান হিসেবে খড়দহের পরিচিতি দীর্ঘদিনের। সেই ধারাকে অক্ষুণ্ণ রেখে দোল পূর্ণিমা ও হোলি উৎসবের প্রাক্কালে এক বর্ণাঢ্য...

পেনশনভোগীদের জন্য বড় স্বস্তি: স্বাস্থ্য প্রকল্পে ক্যাশলেস চিকিৎসার সীমা বাড়াল রাজ্য 

রাজ্য সরকারি পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীদের জন্য চিকিৎসার খরচে বড়সড় স্বস্তি দিল নবান্ন। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পে (ডব্লিউবিএইচএস) অন্তর্ভুক্ত...