Saturday, April 4, 2026

‘চিল ডোনাল্ড, চিল’! ছোড়া ইট পাটকেল হিসেবে ফেরালেন গ্রেটা

Date:

Share post:

‘চিল গ্ৰেটা, চিল’!

বছর কয়েক আগে ঠিক এভাবেই সুইডেনের পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গকে কটাক্ষ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সময় সুযোগ বুঝে ট্রাম্পের ছড়া ইট পাটকেলপাটকেল হিসেবে ফিরিয়ে দিলেন গ্রেটা থুনবার্গ।

আমেরিকার চলছে প্রেসিডেন্ট নির্বাচন। হোয়াইট হাউসের দখল নিতে প্রতিদ্বন্দিতায় মেতেছেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। সময় যত গড়িয়েছে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাবনা আলো নিভে গেছে ততটাই। এহেন পরিস্থিতিতে স্থানীয় সময় বৃহস্পতিবার ভোট চুরির অভিযোগ তুলেছেন ডোনাল্ড। পেনসিলভানিয়া ও অন্যান্য অঙ্গরাজ্যে ভোটে এগিয়ে থাকার ব্যবধান কমে আসায় টুইট করে ট্রাম্প লেখেন, ‘স্টপ দ্য কাউন্ট’। এর জবাবেই অতীতে রাখা পাটকেল এদিন ছুড়ে বসেন গ্রেটা থুনবার্গ। তিনি লেখেন, ‘এটাতো হাস্যকর। ডোনাল্ডকে তাঁর খ্যাপামি কমাতে হবে। এরপর বন্ধুর সঙ্গে ভালো কোনও পুরোনো দিনের সিনেমা দেখতে হবে। চিল ডোনাল্ড, চিল!’

উল্লেখ্য, কয়েক বছর আগে টাইমস পত্রিকার পাতায় বর্ষসেরা হিসেবে গ্রেটা থুনবার্গ নাম উঠে এসেছিল। সেই সময় ক্রেতাকে কটাক্ষ করে একটি টুইট করেন ডোনাল্ড ট্রাম্প। যেখানে তিনি লেখেন, ‘বিষয়টি অত্যন্ত হাস্যকর ‘চিল গ্রেটা, চিল।’ তারও আগে ২০১৯ সালের ডিসেম্বরে গ্ৰেটাকে রাগ কমানোর পরামর্শ দিয়েছিলেন ট্রাম্প। বলেছিলেন বন্ধুর সঙ্গে সিনেমা দেখতে যেতে। এদিন সুদে-আসলে তার জবাব দিলেন গ্রেটা।

আরও পড়ুন:আমি মিউজিক পার্টির লোক, বিজেপিতে যাচ্ছি না! অমিত প্রস্থানে মন্তব্য অজয় চক্রবর্তীর 

এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমানে ২৭০ ইলেক্টোরাল কলেজ ভোট পাওয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। নেভাদা বা জর্জিয়ায় জিতলেই তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিতে যাবেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, জো বাইডেনের ইলেক্টোরাল কলেজ ভোট ২৬৪ আর ট্রাম্পের ২১৪। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য ম্যাজিক ফিগার লাগে ২৭০।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...