Friday, April 3, 2026

দুর্গাপুর শিল্পাঞ্চলে জলকষ্ট আজই মিটে যেতে পারে

Date:

Share post:

দুর্গাপুর শিল্পাঞ্চলে গত কয়েকদিন ধরে চলা জলকষ্ট আজই মিটে যেতে পারে। সব কিছু ঠিকঠাক চললে সন্ধ্যার আগেই দুর্গাপুর ব্যারেজ মেরামতির কাজ শেষ হবে আর তার পরেই স্বাভাবিক পানীয় জল সরবরাহ শুরু করা যাবে বলে মনে করছে জেলা প্রশাসন। রাজ্যের তরফেও একই আশ্বাস দেওয়া হয়েছে।
শুক্রবার সকালে জেলা প্রশাসন জানিয়েছে, দুপুরের মধ্যে দুর্গাপুর ব্যারেজ মেরামতের কাজ শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে সন্ধ্যা থেকে জল সরবরাহও স্বাভাবিক হয়ে যাবে। ইঞ্জিনিয়ারদের কথা অনুযায়ী, মাইথন ও পাঞ্চেত বাঁধ থেকে জল ছাড়ার পর দুর্গাপুর ব্যারেজে জল আসতে প্রায় ৭-৮ ঘণ্টা সময় লাগে। ব্যারেজ মেরামতির কাজ শেষ হলেই ডিভিসি কর্তৃপক্ষকে জল ছাড়ার কথা জানিয়ে দেবে রাজ্য সরকার।

আরও পড়ুন- অমিতের “গোপন” বৈঠক ফেসবুক লাইভ করে ধমক খেলেন সৌমিত্রর স্ত্রী! ডিলিট করলেন ভিডিও
বিপর্যয়ের পাঁচ দিন পর বুধবার দুপুর থেকে পূরোদমে দুর্গাপুর ব্যারাজের ভাঙা ৩১ নং লকগেট মেরামতির কাজ শুরু হয়। সেচ দফতরের নির্দিষ্ট নকশাকে সামনে রেখে ডিএসপি’র কারিগরি সাহায্যে শুরু হয় মেরামতি। কিন্তু ‘গ্রাউন্ড জিরো’তে পরিস্থিতি অনুযায়ী বদল হতে থাকে মেরামতির নকশা। বিপর্যস্ত ৩১ নম্বর লক গটকে পুরো সিল করে দেওয়ার সিদ্ধান্ত নেয় সেচ দফতর।পানীয় জল সরবরাহ করার প্রয়োজনে জলাধারে ৪ হাজার ৯৯৭ একর ফিট জল প্রয়োজন। জলাধারে ২১১.৫ ফিট জল দাঁড়ালেই সেই জল ক্যানেলে ঢুকবে।
সেই জল ক্যানেলে গেলে তা পাম্প করে পরিস্রুত করার পরই মিলবে পানীয় জল।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...