Friday, April 24, 2026

সাবলীল দক্ষতায় চলে বন্দুক ও কলম: নতুন বই প্রকাশ পুলিশ কমিশনার হুমায়ুনের

Date:

Share post:

বলা হয় যে, “যে রাঁধে, সে চুলও বাঁধে”। এক্ষেত্রে কথাটা একটু অন্যরকম বলা যায়, যে হাতে বন্দুক ওঠে, সেই হাতে সাবলীল দক্ষতায় চলে কলমও। তিনি চন্দননগরের পুলিশ কমিশনার ডক্টর হুমায়ুন কবীর। ছোট গল্প, উপন্যাস, সিনেমার স্ক্রিপ্ট লেখা, সিনেমা পরিচালনা- সঙ্গে কড়া হাতে হুগলি জেলার আইন শৃঙ্খলা সামলাচ্ছেন তিনি। হুগলি জেলার দুষ্কৃতী দৌরাত্ম অনেকটাই নিয়ন্ত্রণে করেছেন স্থানীয় বাসিন্দাদের। সম্প্রতি প্রকাশিত হল তাঁর লেখা বই ‘ফহিনাল গাজি’।

ইতিমধ্যে বেশ কিছু উপন্যাস-সহ বহু ছোট গল্পের বই লিখেছেন পুলিশ কমিশনার হুমায়ুন কবির।তার লেখা বই গুলির মধ্যে ‘রঙে রঙে রামধনু’, ‘উত্তরণ’, ‘ফহিনাল গাজি’, ‘আলেয়া এবং’। এর মধ্যে গত বইমেলায় তাঁর লেখা দুটি বই উৎপাদন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই হুমায়ুন কবিরের কাহিনী ও চিত্রনাট্যে মুক্তি পেয়েছে বাংলা ছবি ‘আলেয়া”।

২০১৮ সালে পুলিশ কমিশনারের দায়িত্ব নিয়েছিলেন চন্দননগর কমিশনারেটের। সেই সময় হুগলি জেলা ছিল দুস্কৃতীদের আঁতুরঘর।কিন্তু কুখ্যাত দুষ্কৃতীদের গ্রেফতার করে, অস্ত্র ভান্ডার বাজেয়াপ্ত করে এলাকা শান্ত করেন হুমায়ুন কবীর। সমাজ সেবামূলক কাজেও সব সময় জড়িত থাকেন চন্দননগরের পুলিশ কমিশনার।

কঠোর ভাবে আইনশৃঙ্খলা সামলানোর পাশাপাশাপাশি চালিয়ে যাচ্ছেন তাঁর লেখা। বইয়ের সঙ্গেই তাঁর বিভিন্ন লেখা প্রতিনিয়ত ছাপা হচ্ছে বিভিন্ন পত্রিকায়। এখনকার সমাজের কথাই বেশি করে উঠে আসে পুলিশ কমিশনারের লেখনীতে।

হুমায়ুন কবীর জানান লেখা তাঁর দীর্ঘদিনের নেশা তাই পুলিশের কাজের মাঝেও সময় বের করে লেখার কাজ চালিয়ে যান প্রতিনিয়ত। উপন্যাস, ছোট গল্প, সিনেমার স্ক্রিপ্ট লেখার সঙ্গে সঙ্গে একই দক্ষতায় হুগলি জেলার আইন শৃঙ্খলা কড়া হাতে সামলাচ্ছেন পুলিশ কমিশনার হুমায়ন কবীর। তাঁর হাতে যেমন চলে কলম তেমন চলে লাঠি।

আরও পড়ুন-‘দক্ষিণেশ্বর মন্দির ভারতের চেতনা বিকাশের মহাকেন্দ্র’, লিখলেন শাহ

Related articles

AAP ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, সঙ্গে আরও সাত সাংসদ: ঘোষণা রাঘবের

এই মাসের প্রথমেই রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সাংসদ রাঘব চাড্ডাকে (Raghav Chadha) সরিয়ে দেয় আম আদমি পার্টি...

কেক কেটেও খেলেন না অর্জুন, জন্মদিনে ভক্তদের খুশি করলেন সচিন

ক্যালেন্ডারের পাতা বলছে আজ ২৪ এপ্রিল, ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) জন্মদিন। শুক্রবার ৫৩ তম জন্মদিন সেলিব্রেট করছেন...

টলিপাড়ায় দুঃসংবাদ, চিরঘুমের দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা

শুক্রবারের সকালে টলিউডে দুঃসংবাদ। না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব দাশগুপ্ত (Biplab Dasgupta)। ৭৫ বছর বয়সী...

মনিপুরে গিয়ে ছবি তুলুন: মোদির নৌকাভ্রমণ নিয়ে মোক্ষম খোঁচা কুণালের, প্রথমদফা নিয়ে শাহকে কটাক্ষ

ভোরের কলকাতায় হুগলি নদীতে ক্যামেরা হাতে নৌকাবিহার প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। রাজ্যে দ্বিতীয় দফার প্রচারের মাঝে শুক্রবার...