Friday, June 19, 2026

Breaking:  অফিস  টাইমে ৭ মিনিট অন্তর চলবে মেট্রো

Date:

Share post:

নিউ নর্মালে আগামী বুধবার ১১ অক্টোবর থেকে শহরে লোকাল ট্রেনের চাকা ঘুরবে। পূর্ব রেলের এই ঘোষণার পরই নড়েচড়ে বসেছে মেট্রো কর্তৃপক্ষ । এমনকি অফিস টাইমে যাত্রী চাপ সামলাতে সাত মিনিট অন্তর মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হলো।

আরও পড়ুন- ডাক পাননি বৈশাখী, তাই অমিত-সভায় গেলেন না শোভনও
মেট্রো কর্তৃপক্ষের যুক্তি, এই অবস্থায় লোকাল ট্রেন চালু হলে দুই প্রান্তিক স্টেশন কবি সুভাষ এবং নোয়াপাড়ায় যাত্রী সংখ্যার চাপ অনেকটাই বাড়বে। পরিস্থিতি সামলাতে মেট্রোয় ট্রেনের সংখ্যা বাড়ানো ছাড়াও দৈনিক যাত্রী পরিবহণের ঊর্ধ্বসীমা প্রায় ৫০ হাজার পর্যন্ত বাড়ানোর কথা ভাবছেন মেট্রো কর্তৃপক্ষ। বর্তমানে এক লক্ষ যাত্রীর যাতায়াতের ব্যবস্থা রাখা হয়েছে।

বুধবার মেট্রোর যাত্রী সংখ্যা ছিল ৯০ হাজারের বেশি। সোম এবং মঙ্গলবারও ওই সংখ্যা ৮৫ হাজার ছাড়িয়ে গিয়েছিল। এই অবস্থায় লোকাল ট্রেন চালু হলে দুই প্রান্তিক স্টেশন কবি সুভাষ এবং নোয়াপাড়ায় যাত্রী সংখ্যার চাপ অনেকটাই বাড়বে বলে মনে করছেন কর্তৃপক্ষ।

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...