Tuesday, April 14, 2026

ডাকঘরের কর্মীকে বেদম মার, কাঠগড়ায় সিপিএম নেতা

Date:

Share post:

ডাকঘরের কর্মীকে বেদম মারধরের অভিযোগ সিপিএম নেতা ও স্থানীয় মানুষের বিরুদ্ধে। আক্রমণে মাথা ফাটল ব্যান্ডেল পোস্ট অফিসের কর্মী দেবাশিস গঙ্গোপাধ্যায়ির। ওই নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে চুঁচুড়া থানায়।

বৃহস্পতিবার, ব্যান্ডেল পোস্ট অফিসে, স্থানীয় সিপিএম নেতা অমিত ঘোষ যান। অভিষেক, কোনো রকম লাইন, নিয়মনীতি না মেনেই তিনি তাঁর কাজ তাড়াতাড়ি করে দেওয়ার দাবি করতে থাকেন। ওই নেতা যখনই পোস্ট অফিসে যান, তখনই এমন করেন বলেই অভিযোগ।

বৃহস্পতিবার, কাউন্টারে ডিউটিতে ছিলেন দেবাশিস গঙ্গোপাধ্যায়। তিনি ওই নেতাকে লাইনে দাঁড়াতে বলেন। এরপরই অমিত ঘোষ, হুমকি দিয়ে যান, বাইরে বেরুলে তাঁকে দেখে নেওয়া হবে। সেটা যে বাস্তবে সত্যি হবে সেটা তখনও ভাবেননি পোস্ট অফিসের কর্মীরা।

বিকেলে পোস্ট অফিস ছুটি হওয়ার পর, দেবাশিস যখন বাইরে বের হন। তখন অমিত ঘোষ সহ তার দলবল,তার ওপর চড়াও হয়ে তাকে বেদম প্রহার করেন বলে অভিযোগ। মাথা ফেটে যায় ওই কর্মী। স্থানীয় মানুষ তাঁকে উদ্ধারকে বাড়ি পাঠান।

শুক্রবার, চুঁচুড়া থানায় ওই পোস্ট অফিসের পোস্ট মাস্টার-সহ কর্মীরা হাজির হন। অভিযুক্তদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান তাঁরা। অভিযোগের তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ।

আরও পড়ুন- মার্কিন প্রেসিডেন্ট কী কী পান, জেনে নিন

Related articles

ভিনেশের গ্রেফতারি ভয়ঙ্কর ও ন্যক্কারজনক: এজেন্সির ‘ভয় দেখানোয়’ তোপ অভিষেকের

নির্বাচন এলেই সক্রিয় হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এটাই কেন্দ্রের বিজেপি সরকার জমানার দস্তুর। সেটাই আরও একবার ভয়ঙ্করভাবে প্রমাণ...

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...