Sunday, April 5, 2026

আজ বৈশাখীকে ফেলে রেখে কি একাই শোভন ইজেডসিসিতে আসছেন?

Date:

Share post:

আজ কি ইজেডসিসিতে যাবেন শোভন-বৈশাখী? বৃহস্পতিবার অমিত শাহর সঙ্গে বৈঠকের পর সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দলীয় সূত্রে খবর, ইজেডসিসিতে ডাকা হয়েছে শোভন চট্টোপাধ্যায়কে। তাঁর আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু বৈশাখী বন্দ্যোপাধ্যায় আমন্ত্রিত নন বলে খবর। ফলে শোভন বৈঠকে থাকবেন কিনা সে নিয়ে প্রশ্ন থাকছেই।

বৃহস্পতিবার রাতে টানা কর্মসূচির মাঝে শোভন-বৈশাখীর সঙ্গে সল্টলেকের হোটেলে মিনিট ২০ কথা বলেন অমিত শাহ। দলের রাজ্য কমিটিতে স্থান পেলেও রাজ্যে প্রধানমন্ত্রী বা সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কর্মসূচিতে তাঁদের দেখা যায়নি। ফলে অমিত শাহ শোভনের কাছে জানতে চান ঠিক কোথায় সমস্যা। সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মসূচিতে নামতে তাঁদের অসুবিধা হচ্ছে কোথায়? শোভন ‘রাজনৈতিক গুরুত্ব’ পাওয়ার বিষয়টি বলেন। সেই সঙ্গে রাজ্য নেতৃত্বের সহমর্মী মনোভাবের অনুপস্থিতির কথা তুলে ধরেন বলে খবর। এবার অমিতের সামনে শোভন-বৈশাখী জুটিকে বসানোয় উদ্যোগ নেন সদ্য দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী। তিনি চাইছেন দলের বসে যাওয়া সব কর্মীকে সক্রিয় করতে। রাজ্য সভাপতি দিলীপ ঘোষও একই মত পোষণ করেন। ফলে অমিত শাহর সঙ্গে বৈঠকের পর সেই দ্বিধা কেটে গিয়েছে বলে মনে করা হচ্ছে। বৈঠকের পর দুজনই হাসি মুখে বেরিয়েছেন। মুখ না খুললেও দল বলছে ইতিবাচক। তবে বিজেপির অন্দরমহল বলছে, না আঁচালে বিশ্বাস নেই। ফলে আপাতত অপেক্ষার পালা। দেখার বিষয় বৈশাখীকে ফেলে রেখে একাই শোভন আসছেন? না, দুজনেই আসবেন? নাকি, দুজনের কেউই এলেন না!

ইজেডসিসিতে বৈঠকের মাঝে জ্যাংড়ায় মধ্যাহ্নভোজ পর্ব রয়েছে অমিত শাহর। বিকেলে শিল্পী অজয় চক্রবর্তীর বাড়িতে যাওয়ার পর্ব রয়েছে। এই কর্মসূচিতে শোভন থাকেন কিনা সেটাই দেখার।

আরও পড়ুন-ভোকাল টনিক দিতে শোভন-বৈশাখীকে হোটেলে ডাক অমিত শাহর! জোর জল্পনা

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...