Wednesday, April 1, 2026

আদিবাসীরা ১৬০০ টাকা কেজির পোস্ত খান? অমিত শাহর মেনু নিয়ে কটাক্ষ বিরোধীদের

Date:

Share post:

দুদিনের বাংলা সফরে আদিবাসী ও উদ্বাস্তু বাড়িতে খাবার খেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথমদিন বাঁকুড়ার চতুর্ডিহিতে বিভীষণ হাঁসদার বাড়িতে মধ্যাহ্নভোজ করেন তিনি। সেখানে মেনুতে ছিল পোস্তর বড়া। একে তো সেই বাড়ির কোনও বাসনপত্রের তিনি খাননি। তার জন্য যে বাসনে রান্না হয়েছে সেটা ওই পরিবারের নয়। সবই নতুন কেনা। তার উপর পোস্তর বড়া। আর এই নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা।

আরও পড়ুন : দিলীপ-রাহুলকে দু’পাশে নিয়ে আদিবাসী বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন অমিত শাহ

বর্তমান বাজারদর অনুযায়ী, পোস্তর কেজি কমবেশি ১৬০০ টাকা। বিরোধীদের মতে, ১৬০০ টাকা কেজি দরে পোস্তর বড়া খাওয়ার সাধ্য আদিবাসীদের আছে কি? যদি ধরেও নেওয়া যায়, অমিত শাহর জন্য খাবারের ব্যবস্থা ওই পরিবারে করেছিল, তাহলে এই উপকরণ জোগাড় করতে তাদের সারা মাসের পুঁজি শেষ হয়ে গিয়েছে। আর এই টাকা যদি বিজেপি তরফ থেকে দেওয়া হয়ে থাকে, তাহলে আদিবাসী বাড়িতে খাওয়ার এই ‘নাটকের’ প্রয়োজন কী? প্রশ্ন তুলে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা।

শুধু তাই নয়, তাদের সঙ্গে সুর মিলিয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষ বলছেন, একদিকে আদিবাসীর বাড়ি ভাত খাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আর অন্যদিকে আদিবাসীদের সাহায্যের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র।

আরও পড়ুন : কোথায় নব্যরা? মধ্যাহ্নভোজেও এক পঙক্তিতে আদি বিজেপি নেতৃত্ব!

জঙ্গলমহলের তৃণমূল নেতা শ্যামাল সাঁতরা বলেন , “বর্তমান কেন্দ্রের বিজেপি সরকার আদিবাসীদের উন্নয়নে কোনও টাকা বরাদ্দ করছে না। কেন্দ্র আদিবাসীদের সমস্ত অনুদান বন্ধ করে দিয়েছে। করোনার আগে ১০০ দিনের কাজেও পর্যাপ্ত টাকা দেয়নি এই জঙ্গলমহলে”। এসব করে কী আদিবাসীদের মন জয় করা যাবে? আদিবাসীদের উন্নয়ন হবে- প্রশ্ন শাসকদলের।

Related articles

লড়াই হোক উন্নয়নের নিরিখে! সুদামগঞ্জের সভা থেকে বিজেপিকে ‘ভোকাট্টা’ করার ডাক অভিষেকের 

উন্নয়নের খতিয়ান নিয়ে খোলা ময়দানে বিতর্কের চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজগঞ্জের আমবাড়ি সুদামগঞ্জের...

শুধু ওটিপি নয়, বাড়ছে নিরাপত্তা স্তর—ডিজিটাল পেমেন্টে নতুন নিয়ম চালু

ডিজিটাল লেনদেন (Digital Transactions) এখন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। মোবাইল ফোনেই বিল পেমেন্ট (Bill Payment), অনলাইন...

আমি অনেকবার বলেছিলাম: কংগ্রেসকে নিশানা করে কী বললেন তৃণমূল সুপ্রিমো

নির্বাচন কমিশনের হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ করতে কংগ্রেসকেও (Congress) আহ্বান করেছিলেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু সেই কথায় কর্ণপাত করেনি হাত...

ঘটনার ৩দিন পরে রাহুলের জন্য শোকপ্রকাশ ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের! তদন্তে সহযোগিতার আশ্বাস

রবিবার বিকেলে তালসারিতে মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। আর তার তিনদিন পর, বুধবার শোক...