Tuesday, June 23, 2026

আলু-পেঁয়াজের দামে রাশ টানতে সকাল থেকে শহর-জেলার বাজারে হানা ইবির

Date:

Share post:

ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধিতে নাকাল রাজ্যবাসী। ক্রমশ নাগালের বাইরে যাচ্ছে আলু পিয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় সবজি স্বাভাবিকভাবেই ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এহেন পরিস্থিতিতে এবার তৎপর হয়ে উঠল। শনিবার সকালে শহরের মানিকতলা বাজারে হানা দিল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। শুধু মানিকতলা নয় শহরের একাধিক বাজারে এদিন হানা দিয়েছেন ইবির আধিকারিকরা।

সরকারি টাস্কফোর্স দাম বেঁধে দিলেও ক্রেতাদের থেকে বেশি দাম নেওয়া হচ্ছিল বলে বারবার অভিযোগ এসেছে নানা মহল থেকে৷ একাধিক অভিযোগের ভিত্তিতেই কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের একটি দল আজ শনিবার মানিকতলা বাজারে অভিযান চালায়। ইবির তরফে ব্যবসায়ীদের সতর্ক করে জানিয়ে দেওয়া হয় পাইকারি ব্যবসায়ীরা ২৫ মেট্রিক টন পর্যন্ত এবং খুচরা ব্যবসায়ীরা ২ মেট্রিক টন পর্যন্ত পেঁয়াজ মজুদ রাখতে পারবেন। পাশাপাশি আলু বিক্রির ক্ষেত্রে নির্দিষ্ট যে দাম বেঁধে দেওয়া হয়েছে তার বেশি নিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আরও পড়ুন:নোটবন্দি না পারলেও কালোটাকার কারবারিরা জব্দ করোনায়, সমীক্ষা রিপোর্ট

প্রসঙ্গত, বর্তমানে পাইকারি বাজারে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। খুচরা বাজারে তা খুব জোর ৫০ থেকে ৫৫ টাকা হওয়ার কথা। কিন্তু ১০০ টাকা কেজি দরে একাধিক জায়গায় পেঁয়াজ বিক্রির অভিযোগ উঠছে। পাশাপাশি কলকাতা ও সংলগ্ন এলাকায় জ্যোতি আলু বিক্রি হয়েছে ৫০ টাকা কেজিতে। চন্দ্রমুখি ৪৬ থেকে ৫০ এর মধ্যে। সবজির দামও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। পটল, টমেটোর মত সবজি ৮০ টাকা কিলো হয়ে গিয়েছে। কাঁচালঙ্কা কোথাও ২০০ তো কোথাও বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি। ব্যবসায়ীদের বারবার সতর্ক করা সত্ত্বেও কোনওভাবেই সামাল দেওয়া যাচ্ছে না পরিস্থিতি। যার জেরেই চার দলে ভাগ হয়ে এদিন কলকাতা শহরতলি অঞ্চলে বাজারে অভিযান চালালো কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...