Sunday, March 15, 2026

জামিন হয়নি, হাইকোর্ট থেকে খালি হাতেই ফিরলেন বিজেপি- ঘনিষ্ঠ অর্ণব গোস্বামী

Date:

Share post:

আশা করেছিলেন বটে, কিন্তু বম্বে হাইকোর্টে তাৎক্ষণিক কোনও স্বস্তিই পেলেন না ধৃত অর্ণব গোস্বামী৷ তাঁকে যথারীতি জেল হেফাজতেই থাকতে হবে জামিন না পাওয়া পর্যন্ত৷
শনিবার বম্বে হাইকোর্ট জানিয়েছে, সব পক্ষের বক্তব্য শোনার পরই রায় ঘোষণা করা হবে ৷ এদিন সব তরফের প্রয়োজনীয় প্রমাণ ও যুক্তি পেশ করা যায়নি৷ ফলে এই মামলার পরবর্তী শুনানি হবে ২৩ নভেম্বর, ছুটির পর, ফের আদালত বসলে।

২০১৮ সালের এক আত্মহত্যার ঘটনায় প্ররোচনা দেওয়ার দায়ে গ্রেফতার করা হয়েছে রিপাবলিক টিভির প্রধান সম্পাদক অর্ণব গোস্বামীকে৷ নিম্ন আদালতে জামিনের আর্জি জানালেও তা খারিজ করে মহারাষ্ট্রের আলিবাগ আদালত ১৪ দিনের বিচারবিভাগীয় হেপাজতে পাঠিয়েছে অর্ণবকে, সঙ্গে ফিরোজ শেখ ও নীতেশ সারদাকেও।

পরবর্তী ধাপে জেলবন্দি অর্ণবের তরফে তাঁর আইনজীবীরা বম্বে হাইকোর্টে মুম্বই পুলিশ যে মামলায় তাঁকে গ্রেফতার করেছে, সেই প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন করে৷ একইসঙ্গে অর্ণবের জামিনের আর্জিও জানানো হয়৷ এই আবেদনের শুনানি হয় পর পর দু’দিন৷ শনিবার শুনানি শেষ না হওয়ায়
বম্বে হাইকোর্টের বিচারপতি এস এস শিন্ডে এবং এমএস কার্নিক অর্ণবের আর্জির রায় ঘোষণা স্থগিত রেখেছেন৷
দুই বিচারপতির বেঞ্চ একইসঙ্গে অর্ণব গোস্বামীকে নির্দেশ দিয়েছে, প্রয়োজন হলে তিনি ফের নিম্ন আদালতে জামিনের আবেদন করতে পারেন৷ হাইকোর্ট একইসঙ্গে নিম্ন আদালতকে জানিয়েছে, অর্ণব গোস্বামী জামিনের আবেদন পেশ করলে, পরবর্তী ৪ দিনের মধ্যে ওই আর্জির বিষয়ে ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।
ফলে হাইকোর্ট থেকে আপাতত খালি হাতেই ফিরতে হলো কেন্দ্রের শাসক দল বিজেপির একান্ত ঘনিষ্ঠ অর্ণব গোস্বামীকে৷ এবং ‘প্রভাবশালী’ হিসেবে দাবি করা সত্ত্বেও আত্মহত্যার ঘটনায় প্ররোচনা দেওয়ার দায়ে ফৌজদারি আইনে গ্রেফতার করা অর্ণবকে জেল হাজতেই থাকতে হবে ৷

আরও পড়ুন- অনুদানের অর্থের অপব্যবহারের অভিযোগ, ইউটিউবার গৌরবের বিরুদ্ধে মামলা দায়ের ‘বাবা কা ধাবা’র মালিকের

spot_img

Related articles

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

আজকের দিনে মেষ থেকে মীন—১২টি রাশির জাতকদের জন্য কী ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র? কোথাও সাফল্যের সম্ভাবনা, আবার কোথাও সতর্ক...

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...