Saturday, June 27, 2026

দ্বন্দ্ব মেটালেন দিলীপ, যুব মোর্চার জেলা সভাপতিদের তালিকা প্রকাশ বিজেপির

Date:

Share post:

সমস্যা চলছিল গত কয়েকদিন ধরে। বিজেপি যুব মোর্চার জেলা সভাপতিদের তালিকা প্রকাশকে কেন্দ্র করে কার্যত প্রকাশ্যে চলে আসে দিলীপ ঘোষ ও সৌমিত্র খাঁর দ্বন্দ্ব। অবশেষে ২০২১-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে সেই সমস্যা কাটিয়ে এবার যুব মোর্চার জেলা সভাপতিদের চূড়ান্ত তালিকা প্রকাশ করল বিজেপি। শনিবার বিজেপি যুব মোর্চার যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে দেখা গিয়েছে ২১ জন যুব জেলা সভাপতির নাম। অবশ্য ধাপে ধাপে বাকি জেলা সভাপতিদের নাম প্রকাশ্যে আনা হবে বলে জানানো হয়েছে বিজেপি তরফে।

দু’দিনের সফর শেষে অমিত শাহ দিল্লি ফিরে যাওয়ার পর শনিবার যুব মোর্চার রাজ্য নেতাদের নিয়ে বৈঠকে বসেছিলেন রাজ্যের শীর্ষ নেতারা। এই বৈঠকে অমিত শাহের পরামর্শমতো যুব মোর্চার আগামী কর্মসূচি, রণকৌশল ও প্রচারের রূপরেখা ঠিক হয় বিজেপির। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়, কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা, রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ, সহ-সভাপতি শঙ্কুদেব পাণ্ডা প্রমুখ। বৈঠক শেষেই রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বিজেপি যুব মোর্চার তরফে প্রকাশ করা হয় বিজেপি যুব মোর্চার জেলা সভাপতিদের প্রথম দফার চূড়ান্ত তালিকা। দেখে নিন সেই তালিকা…

আরও পড়ুন:মাঝপথে হাত ছেড়েছেন গুরুং, এবার বিনয়-অনীতকে পাশে পেতে চান রাজু বিস্ত!

প্রসঙ্গত, যুব মোর্চার তালিকাকে কেন্দ্র করে মূল বিজেপি ও তার যুব সংগঠনের দ্বন্দ্ব ছিল শুরু থেকেই। বিজেপির যুব মোর্চার সভাপতি পদে বসার পরই জেলা সভাপতিদের তালিকা প্রকাশ করেছিলেন সৌমিত্র খাঁ। যদিও সে তালিকা পরে বাতিল করতে হয় তাঁকে। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন ওই তালিকা বৈধ নয়। অথচ সৌমিত্র দাবি করেন দিলীপ ঘোষকে জানিয়েই প্রকাশ করা হয় এই তালিকা। অভিযোগ উঠেছিল ১৫ জেলা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল পুরনো নেতাদের। তালিকা তৈরির সময় যুব মোর্চার রাজ্য কমিটির নেতাদের সঙ্গে আলোচনা করা হয়নি বলে অভিযোগ ওঠে। সম্প্রতি দ্বিতীয় দফায় তালিকা প্রকাশের পরও একই সমস্যার মুখে পড়েন সৌমিত্র খাঁ। যুব মোর্চার সভাপতি তরফে প্রকাশিত সেই তালিকা খারিজ করে দেন দিলীপ ঘোষ। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে সৌমিত্র পদত্যাগ করতে পারেন বলেও গুঞ্জন ছড়ায়। তবে অতীতের সমস্ত সমস্যা কাটিয়ে এবার আলোচনার মাধ্যমে বিজেপি যুব মোর্চার জেলা সভাপতিদের চূড়ান্ত তালিকা প্রকাশ করল গেরুয়া শিবির।

Related articles

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...