Friday, May 15, 2026

করোনাকে নিয়ন্ত্রণ করা সম্ভব, পরবর্তী মহামারির জন্য প্রস্তুত থাকতে হবে, জানাচ্ছে ‘হু’

Date:

Share post:

করোনার হাত থেকে এখনও মুক্তি পায়নি বিশ্ব। বিপর্যস্ত বহু মানুষের জীবনযাত্রা। তবে আশার কথা শোনানোর সঙ্গে ফের সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ‘হু’ জানাচ্ছে, আমরা এমন পর্যায়ে পৌঁছেছি যেখান থেকে করোনাকে হারানো সম্ভব। বহু দেশ বহু শহর তা করে দেখিয়েছে। এখন সময় পরবর্তী মহামারি মোকাবিলার জন্য প্রস্তুত হওয়ার।

৭৩ তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশ থেকে ‘হু’ জানিয়েছে,”করোনাকে বহু দেশ এবং শহর সফলভাবে এর সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পেরেছে। এই প্রথমবার গোটা বিশ্বে একসঙ্গে করোনার ভ্যাকসিন, ওষুধ বা কোনও থেরাপি আবিষ্কারের চেষ্টা করছে।” এরপরই হু ঘোষণা করেছে করোনাকে হারানো সম্ভব। তবে তা ধীরে ধীরে, সুপরিকল্পিত প্রচেষ্টার মাধ্যমে। একই সঙ্গে হু সতর্ক করেছে, “কোভিড মহামারি আরও একবার মনে করিয়ে দিল স্বাস্থ্য ব্যবস্থাই শিক্ষা, অর্থনীতি এবং সামাজিক স্থিতিশীলতার ভিত্তি।”

গোটা বিশ্বের কাছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি প্রস্তাব পেশ করেছে, তাতে বলা হয়েছে, “গোটা বিশ্বের উচিত এখন থেকে করোনার মতো রোগের শনাক্তকরণ এবং প্রতিরোধের জন্য আরও বেশি করে প্রস্তুতি নেওয়া। পরবর্তী মহামারির জন্য আমাদের আরও ভালভাবে প্রস্তুত হতে হবে।”

উল্লেখ্য, করোনার আগে সোয়াইন ফ্লু, জিকা ভাইরাস, পোলিও সংক্রমণ এবং ইবোলা সংক্রমণের সময়ে বিশ্বজুড়ে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা জারি করেছিল হু। কিন্তু কোনওক্ষেত্রেই পরিস্থিতি এতটা ভয়াবহ আকার ধারণ করনি। এবারের কোভিড মহামারি এই সব মহামারির মিলিত ক্ষতিকেও ছাপিয়ে গিয়েছে। আগামী মহামারি হবে আরও ভয়ংকর।

আরও পড়ুন-‘আমেরিকার রাষ্ট্রপতি হবে তুমিও’, নাতনির সঙ্গে কমলার আদুরে ভিডিও ভাইরাল

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...