Saturday, June 27, 2026

বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

Date:

Share post:

বিয়ের প্রলোভন দেখিয়ে ১৬ বছরের এক কিশোরীকে দুই দফায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার এই ঘটনায় জড়িত মেহেদী হাসানকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত মেহেদীর আরেক সঙ্গী, জাবেদ মোল্লা (৩০) পলাতক।

শনিবার উপজেলার নবীগঞ্জ বাগবাড়ীস্থ আসমা বেগমের ভাড়াবাড়িতে অভিযান চালিয়ে মেহেদীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন নির্যাতিতা কিশোরীর বাবা।

আরও পড়ুন : বাংলাদেশ-ভারত শীর্ষ বৈঠকের প্রস্তুতি

অভিযোগ, প্রায় এক মাস আগে ওই কিশোরীর সঙ্গে আলাপ হয় বন্দর থানার নবীগঞ্জ বাগবাড়ি এলাকার বাসিন্দা মেহেদী হাসানের। সেই সূত্রে আরেক অভিযুক্ত জাবেদ মোল্লার সঙ্গেও পরিচয় হয়। মেহেদীর সঙ্গে কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এবং সেই সুযোগেই, অভিযুক্ত তাকে ৫ নভেম্বর রাতে দেখা করতে বলে।

পুলিশ সূত্রে খবর, গত ৫ নভেম্বর রাতে ওই কিশোরীকে বন্দর থানার নবীগঞ্জ বাগবাড়ীস্থ আসমা বেগমের নির্মাণাধীন পাঁচতলা ভবনের তিনতলায় ধর্ষণ করে মেহেদী। আরও অভিযোগ, ৬ নভেম্বর ফের দুই অভিযুক্ত মিলে কিশোরীর ওপর শারীরিক অত্যাচার করে। ঘটনাস্থল, বন্দর থানার নবীগঞ্জ পঁচার মাজারের পাশের একটি বাগান।

ঘটনায় অসুস্থ হয়ে পড়ে ওই কিশোরী। বাড়ি ফিরলে, তাকে দেখে পরিবারের সন্দেহ হয়। পুরো ঘটনা জানান পর পুলিশে অভিযোগ জানায় তার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে মেহেদী হাসানকে। ধৃত মেহেদী, ঠাঁকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলার বসন্তপুর এলাকার মো. আলী মিয়ার ছেলে। তিনি নবীগঞ্জ বাগবাড়ী এলাকার আসমা বেগমের বাড়ির ভাড়াটিয়া।

বন্দর থানা পুলিশের ওসি ফখরুদ্দীন ভূঁইয়া বলেন, কিশোরী ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। নির্যাতিতা কিশোরীকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে যাবতীয় পরীক্ষার জন্য।

Related articles

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...