Tuesday, March 31, 2026

শেষদফায় বিহারে রেকর্ড ভোট দেওয়ার আর্জি মোদি, শাহের

Date:

Share post:

বিহারে আজ তৃতীয় তথা শেষ দফার ভোট চলছে। শনিবার সাতসকালেই বিহারবাসীর কাছে রেকর্ড সংখ্যক ভোটদানের আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিহারে সুশাসন কায়েম করতে মানুষ দলে দলে এসে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, টুইটে আবেদন দুই শীর্ষ নেতার।

আরও পড়ুন:বিহারে শেষ দফার ভোটগ্রহণ চলছে, ৫০ শতাংশ প্রার্থীর বিরুদ্ধেই আছে ফৌজদারি মামলা

প্রধানমন্ত্রী মোদি বলেছেন, বিহারবাসীর কাছে অনুরোধ, নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে ভোট দিন। ভোটকেন্দ্রে যাওয়ার সময় সবাই অবশ্যই মাস্ক পরুন এবং সামাজিক দূরত্ববিধি মেনে চলুন। অন্যদিকে অমিত শাহ বলেছেন, বিহারে সুশাসন ও উন্নয়ন প্রতিষ্ঠার স্বার্থে রাজ্যের যুব সমাজ ও সর্বস্তরের মানুষ এগিয়ে আসুন। সবাই ভোট দিন। গণতন্ত্রের উৎসবে অংশ নিন।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...