Saturday, June 13, 2026

বিহারে শেষ দফার ভোটগ্রহণ চলছে, ৫০ শতাংশ প্রার্থীর বিরুদ্ধেই আছে ফৌজদারি মামলা

Date:

Share post:

বিহার বিধানসভা ৭৮ আসনে আজ শনিবার তৃতীয় তথা শেষ দফায় ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে। তৃতীয় দফায় ভাগ্যপরীক্ষায় নামছেন এক ডজন মন্ত্রী সহ ১ হাজার ২০৪ জন প্রার্থী। আজ তৃতীয় দফায় গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন ২ কোটি ৩৪ লক্ষ ভোটার। তৃতীয় দফার ভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তার বন্দোবস্থ করেছে নির্বাচন কমিশন।
কারণ, বড় রাজনৈতিক দলগুলোর ৫০ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।
তৃতীয় দফায় ৭৮টি কেন্দ্রে হতে চলা ভোটের জন্য মধ্যে ১ হাজার ১৯৫ জন প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করে দেখা গিয়েছে, তার ৩১ শতাংশ বা ৩৭১ জন নিজের বিরুদ্ধে মামলা থাকার বিষয়ে ঘোষণা করেছেন।
বিহার ভোটের শেষ দফার প্রার্থীদের এক-তৃতীয়াংশ বিরুদ্ধে ধর্ষণ, খুন, তোলাবাজির মতো গুরুতর অপরাধে অভিযুক্ত।  এমনই তথ্য জানিয়েছে বিহার ইলেকশন ওয়াচ (বিইডব্লু)  এবং এবং অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর)।

আরও পড়ুন- তাঁর সম্পর্কে ছেলে জয়কে কী নালিশ করেছিলেন মমতা? জানিয়ে দিলেন অমিত শাহ
ওই তথ্যে দেখা যাচ্ছে, গুরুতর অভিযোগ রয়েছে, এমন প্রার্থী সবথেকে বেশি রয়েছে দুই জাতীয় দল কংগ্রেস এবং বিজেপিতে, তাদের ৭৬ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে গুরুতর অপরাধে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এর পরে রয়েছে আরজেডি, যাদের ৭৩ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। ৫৭ শতাংশ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে জেডিইউ। আর তারপর রয়েছে এজেপি। তাদের ৪৩ শতাংশ প্রার্থী বিভিন্ন গুরুতর মামলায় অভিযুক্ত।
প্রার্থীদের হলফনামা থেকে এই তথ্য পাওয়া গেছে। যেখানে প্রার্থীরা নিজেই নিজেদের বিরুদ্ধে থাকা মামলার ব্যাপারে জানিয়েছেন।

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...