Saturday, April 4, 2026

আক্রান্ত ৩ লক্ষের বেশি, তবলিগি জামাতে সমাবেশের অনুমতি ইমরান সরকারের

Date:

Share post:

পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩ লক্ষ। এর মধ্যেই ধর্মীয় জমায়েতের অনুমতি দিল ইমরান খানের সরকার। তিনদিনের এই ধর্মীয় সভা শুরু হয়েছে শুক্রবার থেকে। সভা চলছে লাহোরে । পাক সরকার আশ্বাস দিয়েছে, করোনা বিধি বজায় রেখেই এই জমায়েত হবে। পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ সরকারের তরফে জানানো হয়েছে, রাইউইন্দে তবলিগি জামাতকে বার্ষিক ধর্মীয় সভা করার অনুমতি দেওয়া হয়েছে। প্রায় ৫৪ হাজার লোকের সমাগম হয়েছে এই ধর্মীয় সভায়। সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যোগ দিয়েছেন সেখানে। তবে দেশের বাইরে থেকে কেউ এই জমায়েতে যোগ দিতে পারবেন না বলে জানিয়েছে সে পাকিস্তানের সরকার।

পাক সরকারের তরফে জানানো হয়েছে, শিশু ও বয়স্কদের এই জমায়েতে ঢোকা নিষিদ্ধ। পরিসংখ্যান বলছে, পাকিস্তানে শুধু সেপ্টেম্বরেই করোনা আক্রান্ত হয়েছেন বহু মানুষ। মৃতের সংখ্যা ৬,৮৯৩ জন। আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ছাড়িয়েছে। করোনাভাইরাস শুরুর সময় থেকে মার্চ মাসেও তবলিগি জামাতের সমাবেশ হয়েছিল। প্রায় ৮০ হাজার মানুষ সেই সমাবেশে যোগ দিয়েছিলেন। জানা গিয়েছে, ওই জমায়েত থেকে করোনা সংক্রমণ বেড়েছিল কয়েক গুণ।

আরও পড়ুন-আইসিইউতে বাড়ছে করোনা রোগীর সংখ্যা

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...