Tuesday, June 2, 2026

অমানবিক পুলিশ! ক্যানসার আক্রান্ত রোগীর গাড়ির চাকায় লাগিয়ে দিল কাঁটা

Date:

Share post:

চূড়ান্ত অমানবিকতার নিদর্শন এসএসকেএম হাসপাতাল চত্বরে। এক ক্যানসার আক্রান্ত রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল রেডিয়েশন দিতে। রেডিয়েশন দিয়ে গাড়িতে উঠতে গিয়ে দেখা যায় কাঁটা লাগিয়ে দিয়েছে পুলিশ। রোগীর আত্মীয়রা হাজারও কাকুতি, মিনতি করলে পুলিশ গাড়ি ছাড়তে রাজি হয়নি। এই ঘটনায় শনিবারের চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে।

দেখা গিয়েছে, রেডিয়েশন নেওয়া অসুস্থ ক্যানসার আক্রান্ত ব্যক্তি গাড়ির মধ্যে পড়ে রয়েছেন। গাড়ির চাকায় কাঁটা লাগানো। রোগীকে নিয়ে বর্ধমানে গ্রামের বাড়িতে ফিরতে পারছে না গাড়ি এবং রোগীর আত্মীয়রা। পরিবারের অভিযোগ, রোগীকে দেখেও অমানবিক আচরণ করছে পুলিশ। রোগীর এক আত্মীয় বলেন, “মরণাপন্ন ক্যানসার রোগী। বর্ধমানের গ্রামের বাড়ি থেকে আমরা অনেক কষ্ট করে গাড়ি করে নিয়ে এসেছিলাম রেডিয়েশন দেওয়ার জন্য। এরপরই পুলিশ এসে বলে, এখানে গাড়ি পার্কিং করা যাবে না, টাকা লাগবে। পুলিশ টাকা চাওয়ায় আমরা তা দিতে আপত্তি করি। আর তারপরেই পুলিশ গাড়িতে কাঁটা লাগিয়ে দিয়ে চলে যায়। এখন বাড়ি ফিরতে পারছি না। সকাল থেকে খাবারও জোটেনি।”

জানা গিয়েছে, ক্যানসার আক্রান্ত ওই রোগীর নাম শান্তিপদ দাস। ৬৫ বছরের ওই বৃদ্ধ মুখের ক্যানসারে আক্রান্ত। তিনি বর্ধমানের বাসিন্দা। একেবারে শয্যাশায়ী। কথা বলতে পারেননা। খাওয়া বন্ধ। আত্মীয়ের গাড়িতে করে এসএসকেএম-এ এসেছিলেন রেডিয়েশন নিতে। রেডিয়েশন নিয়ে রোগীকে গাড়িতে তুলতে গিয়েই দেখেন বিপত্তি! গাড়ির চাকাতে কাটা মারা রয়েছে। কাগজপত্র, টাকাপয়সা জমা দিয়ে তাঁদের ফিরে যেতে হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-রাজ্যে বিজেপি এলে তৎপর কেন্দ্রীয় এজেন্সির হাতে সুরক্ষিত হবে, সীমান্ত : শাহ

Related articles

টিম ইন্ডিয়ার সংসারে আকিব, নতুন সহকারী পেলেন গম্ভীর

আইপিএল শেষ হওয়ার পরই এবার ফোকাসে আফগানিস্তান সিরিজ। আসন্ন সিরিজের জন্য টিম ইন্ডিয়ার শিবিরে ডাকা হল রঞ্জি ট্রফির...

বাঁশদ্রোণীর ‘অভিযুক্ত’ স্কুলে ফিরবে না আয়ুষের ভাই, পারলৌকিক ক্রিয়া শেষে জানালেন বাবা

১৫ জুন শেষ হচ্ছে স্কুলের গরমের ছুটি। সবাই স্কুলে ফিরলেও আর ফিরবে না আট বছরের আয়ুষকুমার নাথ (Ayush...

ধর্না কর্মসূচিতে আচমকা অসুস্থ কুণাল, মাথায় হাত বুলিয়ে হাওয়া করলেন মমতা

ওয়াই চ্যানেলে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Benarjee) ডাকা ধর্না কর্মসূচিতে যোগ দিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়লেন বেলেঘাটার...

ভক্তিতেই আস্থা, আইপিএল জয়ের পরই প্রেমানন্দ মহারাজের দরবারে বিরুষ্কা

আইপিএল চ্যাম্পিয়ন হয়েই বৃন্দাবন সফরে বিরাট কোহলি অনুষ্কা শর্মা(Anushka Sharma and Virat Kohli )। বৃন্দাবনে স্বামী প্রেমানন্দ মহারাজের((Premanand...