Saturday, March 14, 2026

‘আমেরিকার রাষ্ট্রপতি হবে তুমিও’, নাতনির সঙ্গে কমলার আদুরে ভিডিও ভাইরাল

Date:

Share post:

আমেরিকায় চলছে রাষ্ট্রপতি নির্বাচন। গোটা দেশের নজর রয়েছে এই নির্বাচনের দিকে। একদিকে ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে জো বাইডেন এবং উপ রাষ্ট্রপতি পদের দৌড়ে কমলা হ্যারিস। আপাতত নির্বাচনের যা হাল-হকিকত তাতে জো বাইডেন এবং কমলা হ্যারিসের জয় শুধু সময়ের অপেক্ষা। এমনই এক সময়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠল মাত্র ১২ সেকেন্ডের একটি ছোট্ট ভিডিও। অল্প সময়ের এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি ছোট মেয়ের সঙ্গে কথোপকথন করছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘চাইলে তুমিও আমেরিকার প্রেসিডেন্ট হতে পারো। কিন্তু এখন নয়। ৩৫ বছর বয়স পার হলেই প্রেসিডেন্ট হওয়ার যোগ্য হয়ে উঠবে তুমি।’

জানা গিয়েছে, ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি চেয়ারে বসে রয়েছেন কমলা দু’হাত দিয়ে জড়িয়ে রয়েছেন এক ছোট্ট মেয়েকে। সম্পর্কে সে কমলার নাতনি। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে তার আগ্রহও কম নয়। কমলা কিসে জিজ্ঞাসা করছে কিভাবে আমেরিকার রাষ্ট্রপতি হওয়া যায়? উত্তরে কমলা তাকে বলছেন, ‘যখন তোমার ৩৫ বছর বয়স হবে তখন তুমি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য হয়ে উঠবে।’ পাল্টা উত্তরে মেয়েটি তাকে জানায়, ‘আমি অ্যাস্ট্রোনট প্রেসিডেন্ট হতে চাই।’ মাত্র ১২ সেকেন্ডারি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কমলার ভাইঝি মিনা হ্যারিস। এরপরই সোশ্যালমিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে সেটি। প্রায় ৯০ হাজার মানুষ ভিডিওতে লাইক ও কমেন্ট করেছেন।

আরও পড়ুন:গোয়ার বিচে নগ্ন হয়ে দৌড়, মামলা দায়ের মিলিন্দের বিরুদ্ধে

প্রসঙ্গত, আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশ্যে চলে আসবে নির্বাচনের ফলাফল। এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে জয় কার্যত নিশ্চিত করে ফেলেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। দীর্ঘদিন ধরে প্রচারে তিনি যেভাবে কমলাকে নিয়ে গোটা আমেরিকা ঘুরে বেরিয়েছেন তাতে বাইডেন জিতলে উপরাষ্ট্রপতি পদ কার্যত নিশ্চিত কমলা হ্যারিসের।

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...