Saturday, June 27, 2026

‘করোনা আক্রান্ত’ বৃদ্ধাকে ছুঁল না বাসিন্দারা, হাসপাতালে পৌঁছে দেখভালের দায়িত্ব নিলেন সিভিক ভলেন্টিয়াররা

Date:

Share post:

শীতের আমেজ যেমন কিছু মানুষের মন ভালো করে দেয়, তেমনই যারা অসহায়, দু’বেলা দু’মুঠো অন্ন জোটে না তাদের রাস্তার পাশে থাকে একচিলতে ছাউনি করে তাদের জন্য দুর্বিষহ হয়ে ওঠে শীতকাল। রাজ্যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তি বাড়লেও সকাল-সন্ধে ঠান্ডার আমেজ থাকছে। এরমধ্যে হাসনাবাদ টাকি রোডের উপর এক বৃদ্ধা অসহায় অবস্থায় ঠান্ডায় জুবুথুবু হয়ে গিয়েছিলেন। সাহায্যের হাত বাড়াতে কেউ এগিয়ে আসেনি। নড়াচড়ার করার ক্ষমতা ছিলনা তাঁর। তিনি যদি ‘করোনা আক্রান্ত হন’ শুধুমাত্র এই কারণে এগিয়ে আসলেন না পথচলতি অনেকেই। পাশে দাঁড়ালেন দুই সিভিক ভলেন্টিয়ার।

জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই ওই এলাকায় রয়েছেন বৃদ্ধা। বয়সের ভারে ন্যুব্জ তিনি। সেই এলাকায় কোন দোকানের সামনে এক চিলতে অংশ কিংবা কারো বাড়ির বাইরের ফাঁকা জায়গাতেই সকলের নজর এড়িয়ে ঠাঁই নিচ্ছিলেন তিনি। করোনার ভয় এলাকার কোন মানুষ তার কাছেই ঘেষলেন না। অবশেষে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন দু’জন সিভিক ভলেন্টিয়ার।

টাকি গ্রামীণ হাসপাতালে ওই বৃদ্ধাকে ভর্তি করে দেন সিভিক ভলেন্টিয়ার সনাতন ও পল্টু। সেইসঙ্গে বৃদ্ধার চিকিৎসা এবং খাওয়া-পরার ভারও নিয়েছেন দুই তরুণ।

আরও পড়ুন-নন্দীগ্রামে ঐতিহাসিক রক্তাক্ত সূর্যোদয়ের বর্ষপূর্তির প্রচারে মমতার সঙ্গে শুভেন্দুর ছবি ছয়লাপ

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...