Thursday, June 25, 2026

আইকোরকর্তা অনুকূল মাইতির মৃত্যু, ভুবনেশ্বরের জেলে

Date:

Share post:

ওড়িশার ভুবনেশ্বরের জেলে মারা গেলেন আইকোর কর্তা অনুকূল মাইতি। ২০১৭-তে বেআইনি অর্থলগ্নি সংস্থার মাধ্যমে বাজার থেকে কোটি কোটি টাকা তোলার অভিযোগে তাঁকে গ্রেফতার করে সিবিআই। তার আগে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি ২০১৫ সালে গ্রেফতার করেছিল অনুকূলকে।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, আইকোর বেআইনি ভাবে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ঝাড়খণ্ড এবং ওড়িশা-র কয়েক লক্ষ লগ্নিকারীর কাছ থেকে প্রায় ৩০০০ হাজার কোটি টাকা তুলেছিল। গোটা টাকাই আত্মসাৎ করেন পূর্ব মেদিনীপুরের এই চিটফান্ড সংস্থার মালিক। অনুকূল ছাড়াও তাঁর স্ত্রী কণিকাকে গ্রেফতার করে সিবিআই। ওড়িশার প্রতারিত লগ্নিকারীর অভিযোগের ভিত্তিতে মামলা করেছিল সিবিআই। তাঁকে গ্রেফতার করে ভুবনেশ্বরের ঝারপড়া বিশেষ কারাগারে রাখা হয়। ওই মামলা এখনও বিচারাধীন।

ওড়িশার কারা দফতর সূত্রে খবর, জেলে থাকাকালীন কয়েকবার অসুস্থ হয়ে পড়েছিলেন অনুকূল। বেশ কয়েকবার তাঁকে হাসপাতালেও ভর্তি করতে হয়। এরপর শনিবার রাতে তিনি ফের অসুস্থ হয়ে পড়েন। তার পর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, উচ্চ রক্তচাপ এবং ডায়াবিটিসে ভুগছিলেন তিনি। তবে কীভাবে মৃত্যু হয়েছে অনুকূলের তা খতিয়ে দেখছে সিবিআই।

আরও পড়ুন : ‘লিভিং ইনস্পিরেশন’, জন্মদিনে আদবানিকে শুভেচ্ছা জানিয়ে বললেন মোদি

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...