Saturday, June 27, 2026

‘লিভিং ইনস্পিরেশন’, জন্মদিনে আদবানিকে শুভেচ্ছা জানিয়ে বললেন মোদি

Date:

Share post:

তিরানব্বইতে পা দিলেন প্রবীণ রাজনীতিবিদ লালকৃষ্ণ আদবানি। আজ তাঁর জন্মদিন। তাঁর বাসভবনে গিয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বর্ষীয়ান নেতাকে প্রণাম করলেন। তাঁকে কেকও খাইয়ে দেন মোদি। পাশাপাশি প্রধানমন্ত্রী তাঁকে দেশবাসী এবং বিজেপি কর্মীদের কাছে একজন ‘লিভিং ইনস্পিরেশন’ বলে উল্লেখ করেছেন।

১৯২৭ সালের ৮ নভেম্বরে অবিভক্ত ভারতের করাচিতে জন্ম লালকৃষ্ণ আদবানির। দেশভাগের পরে তিনি ভারতে আসেন। এই প্রবীণ রাজনীতিবিদ অটলবিহারী বাজপেয়ীর মতোই বিজেপি-র একজন সংগঠক সদস্য। প্রসঙ্গত, তিনিই সব চেয়ে বেশি দিন বিজেপি সভাপতি ছিলেন। দেশকে দীর্ঘদিন নানা ভাবে সেবা করেছেন লালকৃষ্ণ আদবানি।

রবিবার সকালে হিন্দিতে একটি টুইটবার্তায় মোদি লেখেন, ‘শ্রী লালকৃষ্ণ আডবানিজিকে অসংখ্য শুভেচ্ছা। যিনি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং জনগণের কাছে দলকে নিয়ে গিয়েছিলেন। দেশবাসীর পাশাপাশি লক্ষ লক্ষ দলীয় কর্মীর কাছে উনি সত্যিকারের অনুপ্রেরণা। তাঁর দীর্ঘজীবন এবং সুস্বাস্থ্যের কামনা করছি।’

এদিন আদবানিকে জন্মদিনের শুভেচ্ছা জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। একটি টুইটবার্তায় তিনি বলেন, ‘কঠোর পরিশ্রম এবং নিঃস্বার্থ সেবার মাধ্যমে শ্রদ্ধেয় আডবানিজি শুধু দেশের উন্নয়নে ভূমিকা পালন করেননি, বিজেপির জাতীয়তাবাদী মতদার্শের বিস্তারে তিনিও গুরুত্বপূর্ণ ভূমিকা পান করেছেন। জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবনের কামনা করছি।’

আরও পড়ুন-জো বাইডেন: মার্কিন ইতিহাসের তরুণ সিনেটর থেকে আজ আমেরিকার বয়স্ক রাষ্ট্রপতি

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...