Friday, April 3, 2026

বিহার ভোট জন্ম দিল দেশের তিন তরুণ তারকার, যারা সকলেই মোদি-বিরোধী

Date:

Share post:

কী হবে বিহারের ভাগ্য? মঙ্গলবার ভাগ্য পরীক্ষা। কিন্তু দেখার বিষয় হলো যে বিরোধী জোটকে কেউ ধর্তব্যের মধ্যে রাখেনি, তারাই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সব সমীক্ষায় এগিয়ে। ৩১ বছরের লালুপুত্র তেজস্বী যাদব যে ভারতীয় রাজনীতিতে মিরাকেল করতে পারেন, তা কেউ স্বপ্নেও ভাবতে পারেননি।

তেজস্বী-চিরাগ-কানহাইয়া। তিন তরুণের লড়াইতে ব্যাক সিটে মোদি-নীতীশের লড়াই।

তবে সব কিছুর আগে রেকর্ড তৈরি করবেন তেজস্বী, যদি পাটনার মসনদে বসেন। লালু-রাবড়ি-তেজস্বী। একই পরিবারে তিনজন মুখ্যমন্ত্রী হওয়ার রেকর্ড তৈরি করবে যাদব পরিবার। ভারতে বিরল।

যদি তেজস্বীর নেতৃত্বে বিরোধী জোট ক্ষমতায় আসে, তাহলে নিশ্চিতভাবে ভারতীয় রাজনীতিতে তা নতুন বাঁক হবে।

কেন?

১. লালুকে জেলে ভরে রেখেও আরজেডির দৌড় আটকানো গেল না। উল্টোদিকে প্রমাণিত হলো নীতীশ-মোদি রাজে মানুষ বিরক্ত। নরেন্দ্র মোদির মুখও এখন আর ভোট টানতে পারছে না।

২. লালুকে জেলে ভরে বিজেপি আসলে তেজস্বীকে নেতা হিসাবে গড়ে ওঠার সুযোগ করে দিল। ৩১ বছরের আইপিএল ক্রিকেটার এখন ব্যাটিং করছেন কপিল দেবের ঢঙে।

৩. রামবিলাসের অকাল মৃত্যু না হলে হয়তো এলজেপি এনডিএ জোট থেকে বেরত না। কিন্তু দলের দায়িত্ব পেয়েই চিরাগ পাশোয়ান ছাড়লেন নীতীশকে। তেজস্বী জোটে না এলেও পাশে থাকলেন। একটা কথা নিশ্চিত, তেজস্বী মসনদে বসলে সমর্থনের বদলে চিরাগ উপ-মুখ্যমন্ত্রী পদ পেয়ে যেতে পারেন।

৪. বিহার মডেল নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গ বিজেপির ক্ষমতায় আসার লড়াইয়ে ‘চোনা’ ফেলবে। উৎসাহিত করবে বিজেপি বিরোধীদের।

আরও পড়ুন:আইকোরকর্তা অনুকূল মাইতির মৃত্যু, ভুবনেশ্বরের জেলে

৫. বিহার ভোটে তেজস্বীর জোট জিতুক কিংবা বিরোধী আসনে বসুক সামনে নিয়ে এলো তিন তরুণ তুর্কীকে, তেজস্বী, চিরাগ, কানহাইয়া। এদের থেকে একটু সিনিয়র রাহুল গান্ধী। এখিন থেকে গুটি তৈরি করলে ২০২৪-এর ভোটে এরাই ভারতের ‘জো বিডেন’ হতে পারেন।

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...