Friday, April 3, 2026

‘বড় কিছু আসছে’, কীসের ইঙ্গিত শ্রাবন্তীর ছেলের?

Date:

Share post:

তৃতীয় স্বামী রোশনের সঙ্গে বিয়ে ভাঙার গুঞ্জনের মধ্যে সুখবর দিল ছেলে ঝিনুক তথা অভিমন্যু চট্টোপাধ্যায় ওরফে ঝিনুক। শুক্রবার ইনস্টাগ্রামে নিজের ও মায়ের একটি পুরনো ছবি পোস্ট করেন তিনি। লেখেন, ‘বড় কিছু আসছে’। সঙ্গে একটা বিস্ময়ের ইমোজি। আর অভিমন্যু চট্টোপাধ্যায়ের এই পোস্ট ঘিরেই শুরু হয়েছে নতুন করে জল্পনা।

মা, বাংলা সিনেমার নামকরা অভিনেত্রী। বাবা রাজীব চট্টোপাধ্যায়, নামী পরিচালক। কিন্তু বাবা-মার মত অভিনয় নয়, অভিমন্যুর নাকি ঝোঁক বেশি মিউজিকের প্রতি। তেমনটাই জানিয়েছেন খোদ শ্রাবন্তী। পড়াশোনার জন্য বিদেশে থাকেন অভিমন্যু। পড়াশোনার বাইরে গান নিয়েই থাকে তিনি। ছেলের বয়স মাত্র ১৭। এরইমধ্যে অনেকের মনেই ঝড় তুলেছেন। সোশ্যালও তাঁর অসংখ্য অনুগামী। তবে তাঁর ইনস্টাগ্রামের পোস্টের পর থেকেই মনে করা হচ্ছে নতুন কিছু করতে চলেছেন ঝিনুক।

আরও পড়ুন : গোয়ার বিচে নগ্ন হয়ে দৌড়, মামলা দায়ের মিলিন্দের বিরুদ্ধে

অন্যদিকে, গত বছর এপ্রিলে চুপিসাড়ে রোশন সিংয়ের সঙ্গে অমৃতসরে বিয়ে সারেন শ্রাবন্তী। কিন্তু এমাসের শুরু থেকেই শোনা যেতে শুরু করেছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের তৃতীয় বিয়েটাও নাকি ভাঙতে চলেছে। ইতিমধ্যেই দুজন দুজনকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দিয়েছেন। শুধু বিয়ের নয়, দু’জনের একসঙ্গে থাকা যাবতীয় ছবি ডিলিট হয়ে গিয়েছে প্রোফাইল থেকে।

আরও পড়ুন : আবার মেঘ শ্রাবন্তীর অন্দরমহলে, জল্পনা টলি পাড়ায়

যদিও এবিষয়ে শ্রাবন্তী কিংবা রোশন সিং মুখ খোলেননি। বিয়ে ভাঙার বিষয়ে প্রকাশ্যে তাঁরা কেউই কিছু বলেননি। যদিও পুজোর সময় থেকেই শ্রাবন্তী ও রোশন আলাদা থাকছেন বলে শোনা যাচ্ছে। তাতেই দু’জনের বিচ্ছেদের জল্পনা বেড়েছে।

Related articles

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...