Saturday, April 4, 2026

পুষ্টিহীনতায় মেয়েদের উচ্চতা কমছে, জানাচ্ছেন গবেষকরা

Date:

Share post:

খায়রুল আলম (ঢাকা) : বিশ্বের বিভিন্ন দেশের মানুষের মধ্যে উচ্চতায় পার্থক্য রয়েছে। এই পার্থক্য নির্ধারণ করছে অনেক কিছুই। দেখা যাচ্ছে, গড় হিসেবে অন্যান্য দেশের তুলনায় অপেক্ষাকৃত কম উচ্চতার মানুষ রয়েছে বাংলাদেশে। দেশে ১৯ বছর বয়সী মেয়েদের গড় উচ্চতা অন্যদের তুলনায় ২০ সেন্টিমিটার বা সাত ইঞ্চি কম। অ্যাস্ট্রাজেনেকার সহযোগিতায় দ্য ইমপিরিয়াল কলেজ লন্ডনসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা ১৯৩টি দেশের ৬৫ মিলিয়ন অংশগ্রহণকারীকে নিয়ে এক গবেষণা করেন। ওই গবেষণার ফল সম্প্রতি প্রকাশিত হয়েছে স্বাস্থ্যবিষয়ক গবেষণা সাময়িকী দ্য ল্যানসেটে। তাতেই রয়েছে এমন তথ্য।

১৯৮৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত চালানো গবেষণায় দেখা গেছে, উচ্চতায় যে দেশের মানুষেরা এগিয়ে তাদের তুলনায় বাংলাদেশসহ মোট চারটি দেশের ছেলে-মেয়েরা বেশ পিছিয়ে। উচ্চতা বেশি হওয়া জাতির সঙ্গে তুলনা করে দেখা গিয়েছে, ১৯ বছর বয়সী মেয়েদের ক্ষেত্রে গড় হিসেবে অন্তত ২০ সেন্টিমিটার বা সাত ইঞ্চি কম উচ্চতার নারী-শিশু রয়েছে বাংলাদেশসহ বেশ কিছু দেশে।

বাংলাদেশের ১৯ বছর বয়সী তরুণীদের গড় উচ্চতা যতটুকু নেদারল্যান্ডসের ১১ বছর বয়সীদের উচ্চতা ততটুকুই। গবেষকরা বলছেন, শিশুকালে পুষ্টিকর খাবারের অভাব এই শারীরিক উচ্চতার এই ভিন্নতা তৈরি করছে। গুণগত খাবার না খাওয়ার কারণে উচ্চতার হারাচ্ছে তারা। এর প্রভাব থাকে জীবনভর। গবেষণা প্রতিবেদনের সিনিয়র লেখক মজিদ এজাতি বলেছেন,  স্কুলে যাওয়ার আগে এবং স্কুলে যাওয়ার দিনগুলোতে বাচ্চাদের ওপর বিভিন্ন দেশের বিনিয়োগে বড় পার্থক্য আছে বলে বোঝা যাচ্ছে।

আরও পড়ুন-মুজিব বর্ষ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...