Thursday, June 4, 2026

পুলিশ হেফাজতে বিষ্ণু মাল খুনে অভিযুক্ত বিশাল-সহ ৩ জন

Date:

Share post:

চুঁচুড়া কামারপাড়ার যুবক বিষ্ণু মাল খুনের ঘটনায়, অভিযুক্ত বিশাল দাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। সোমবার চুঁচুড়া আদালতে তোলা হয়েছিল বিশাল দাস ও তার দুই সঙ্গী রথীন সিং ও বিপ্লব বিশ্বাসকে।

আরও পড়ুন : মালদায় সাফাইকর্মীদের আন্দোলনে লাঠিচার্জ ইংরেজবাজার থানার পুলিশের

গত ১০ অক্টোবর, চুঁচুড়ার কামারপাড়ার যুবক বিষ্ণু মালকে বাড়ি থেকে অপহরণ করে খুন করেছিল হুগলির কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস। বিষ্ণুর দেহ টুকরো টুকরো করে বিশাল ও তার পাঁচ সঙ্গী। গত তেসরা নভেম্বর, দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানা এলাকা থেকে অভিযুক্ত বিশাল দাস ও তার সঙ্গীদের গ্রেফতার করে চন্দননগর কমিশনারেটের পুলিশ।

চুঁচুড়ার রায়বেড়ের নিহত যুবক বিষ্ণু মালের কাটা মুণ্ড এখনও মেলেনি। শেওড়াফুলি থেকে ধড় ও বৈদ্যবাটি থেকে হাত-পা উদ্ধার হয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, ওই যুবকের হাত-পা এবং মুণ্ড কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলার গোটা পর্ব মোবাইল ফোনে ‘রেকর্ড’ করা হয়। কাটা মুণ্ডর সঙ্গে এ বার ওই ফুটেজেরও খোঁজ শুরু করেছে চন্দননগর কমিশনারেট। বিশালকে নিজেদের হেফাজতে নিয়ে সেই মাথা উদ্ধার করতে চাইছে তারা।

আরও পড়ুন : প্রেম প্রত্যাখ্যান করায় ছাত্রীকে খুন, যুবকের আমৃত্যু কারাদণ্ড

উল্লেখ্য, বিষ্ণু ছাড়াও আরও তিনটি খুন ও একাধিক তোলাবাজির অভিযোগ রয়েছে এই বিশালের বিরুদ্ধে। বারুইপুর জেল থেকে চুঁচুড়ায় নিয়ে যাওয়া হয় তিন দুষ্কৃতীকে। চুঁচুড়া আদালত এদিন ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

এদিকে, বিষ্ণুর খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন মিছিল করেন কামারপাড়ার বাসিন্দারা। এরপর বিশালের ছবি পুড়িয়ে বিক্ষোভও দেখান তাঁরা।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...