Saturday, April 4, 2026

Breaking: অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টের পরই দেশে ফিরছেন বিরাট!

Date:

Share post:

অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টের পরই দেশে ফিরবেন অধিনায়ক বিরাট কোহলি। জানা গিয়েছে, পিতৃত্বকালীন ছুটির জন্য প্রথম টেস্টের পরই দেশে ফিরে আসবেন অধিনায়ক।
তার পিতৃত্বকালীন ছুটি মঞ্জুর করল বিসিসিআই ।এদিন একটি অফিশিয়াল ইমেলে বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই ।

আরও পড়ুন- আলু-পেঁয়াজের দাম কমান, পণ্য আইন বদলান, মোদিকে চিঠি দিয়ে বললেন মমতা
সোমবার অফিসিয়াল ইমেলে বিসিসিআই-এর তরফে লেখা হয়েছে, ‘২৬ অক্টোবর সিলেকশন কমিটির যে মিটিং হয়েছিল, সেখানে দলের অধিনায়ক জানিয়েছিলেন যে, অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের পরই তিনি দেশে ফিরে আসতে চান। সেই মোতাবেক বিরাট কোহলি-র পিতৃত্বকালীন ছুটি মঞ্জুর করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলেই ভারতে ফিরে আসবেন বিরাট কোহলি।’
আইপিএল থেকে ছিটকে যাওয়ার পরই অস্ট্রেলিয়া সফরের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভারতীয় অধিনায়ক। ১২ নভেম্বর ভারতীয় দল দুবাই থেকে উড়ে যাবে সিডনি। তার আগে করোনার জন্য জৈব সুরক্ষায় ঢুকে পড়েছেন বিরাট।
এরই পাশাপাশি সব জল্পনার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়ায় ভারতের টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হল রোহিত শর্মাকে । হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য অস্ট্রেলিয়া সফরের তিন ফরম্যাটের দলেই প্রাথমিক ভাবে ছিলেন না হিটম্যান। শোনা যাচ্ছিল, ফিট হয়ে অস্ট্রেলিয়া সফরে যেতে হলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ফিজিওর সামনে ফিটনেস টেস্ট দিতে হবে তাঁকে। কিন্তু, তা হল না। সরাসরি তাঁকে টেস্টের স্কোয়াডে অন্তর্ভুক্ত করে নেওয়া হল।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...