Friday, June 26, 2026

সুশান্ত মৃত্যু: সংবাদমাধ্যম, অ্যাঙ্করদের জবাব তলব দিল্লি হাইকোর্টের

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর ঘটনা নিয়ে খবরের সম্প্রচার করেছিল একাধিক সংবাদ মাধ্যম। সংশ্লিষ্ট চ্যানেল এবং অ্যাঙ্করদের জবাব তলব করল দিল্লি হাইকোর্ট।

বলিউডের ৩৪ টি প্রযোজনা সংস্থা এই মামলা দায়ের করে। রিপাবলিক টিভি, টাইমস নাও সহ অর্ণব গোস্বামী, নভিকা কুমারদের জবাব তলব করেছে আদালত। একইসঙ্গে বিচারপতি রাজিব শাকধে নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট চ্যানেল বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যেন কোনও মানহানিকর বিষয়বস্তুর দেখানো না হয়। এই ৩৪টি প্রযোজনা সংস্থার মধ্যে রয়েছে, শাহরুখ খান, আমির খান, সালমান খান, ফরহান আখতার, অজয় দেবগন, রোহিত শেট্টি, অনিল কাপুর, করণ জোহর, অক্ষয় কুমারের সংস্থা।


শুনানিতে হাই কোর্ট বলেছে, নিরপেক্ষতা বজায় রেখে অবাধ এবং সঠিক সংবাদ পরিবেশন করতে হবে। সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলিকে ভর্ৎসনা করেছে আদালত। বিচারপতি শাকধে বলেন, ” যেকোনো বিষয় নিয়েই বিচার করা হচ্ছে। এটা অত্যন্ত হৃদয়বিদারক এবং হতাশাজনক। চার্জশিট দাখিলের আগেই কাঠগড়ায় তোলা হচ্ছে।” বিষয়বস্তু কিছুটা লঘু করার প্রয়োজন আছে বলে হাইকোর্টের পর্যবেক্ষণ। শুনানিতে হাই কোর্ট বলেছে, “মনে হচ্ছে সংশ্লিষ্ট চ্যানেল টিভি চ্যানেলগুলি বিধি মানছে না।”

এদিনের শুনানিতে হাইকোর্ট আরও বলেছে, শুধু আমজনতা, শিক্ষিত মানুষও সংবাদ মাধ্যমের দ্বারা প্রভাবিত হতে পারে। বিচারপতি বলেন, ” আপনারা চতুর্থ স্তম্ভ। যার মূল ভিত্তি সাধারণ মানুষ। কেউ চান না নিজেদের ব্যক্তিগত জীবন জনসমক্ষে চলে আসুক। গোপনীয়তা নষ্ট হোক। কিন্তু সেই নিয়ম মানা হচ্ছে না।” টেলিভিশন চ্যানেলে যে ধরনের শব্দ ব্যবহার করা হয় তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন বিচারপতি। আগামী ১৪ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুন:বিপাকে অর্জুন রামপাল, অভিনেতার বাড়িতে তল্লাশি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...