Saturday, April 4, 2026

মালদায় সাফাইকর্মীদের আন্দোলনে লাঠিচার্জ ইংরেজবাজার থানার পুলিশের

Date:

Share post:

মালদহে আন্দোলনকারী সাফাইকর্মীদের উপরে লাঠিচার্জ করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। কাঠগড়ায় ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

গত এক মাস ধরে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মবিরতি ও বিক্ষোভ চলছে সাফাই কর্মীদের। ৪২ জন সাফাই কর্মীকে কোনরকম আগাম নোটিশ ছাড়াই ছাঁটাই করা হয়েছে বলে অভিযোগ। অবিলম্বে তাঁদের কাজে বহাল করার দাবি তুলে আন্দোলনের নামে মালদা বাশফোর ও হরিজন’ ওয়েলফেয়ার অর্গানাইজেশন।

মালদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ২০ টি ওয়ার্ড রয়েছে। গত কয়েক বছরে তৈরি হয়েছে ট্রমা কেয়ার সেন্টার সহ একাধিক নতুন ব্লক। দৈনিক মালদা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে চিকিৎসা নেন আড়াই হাজারেরও বেশি রোগী। এছাড়া বিভিন্ন অন্তঃবিভাগে চিকিৎসা পান আরো হাজারেরও বেশি রোগী। আগের তুলনায় পরিছন্নতা খানিকটা হলেও বেড়েছে।

আরও পড়ুন : ‘দাদার অনুগামীদের’ ব্যানার-পোস্টার আলিপুরদুয়ারেও

আন্দোলনকারীদের দাবি, করোনা পরিস্থিতির মধ্যে এইসব সাফাই কর্মীরাই নিজেদের জীবন বাজি রেখে হাসপাতাল সাফাইয়ের কাজ করেছেন। অথচ, নতুন সাফাই এজেন্সি দায়িত্বে আসার পরেই মালদা মেডিকেল কলেজের ২৭৭ জন সাফাই কর্মীর মধ্যে ৪২ জনকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এরপরই অস্থায়ী কর্মীরা কর্ম বিরতি শুরু করেন। যদিও, কর্তৃপক্ষের আশ্বাসে সাময়িকভাবে বিক্ষোভ আন্দোলন স্থগিত হয়।

সোমবার ফের মালদা বৃন্দাবনী ময়দানে জমায়েত করেন কয়েকশো সাফাই কর্মী। অস্থায়ী কর্মীদের স্থায়ী করণ, বেতন বৃদ্ধি, ছাঁটাই হওয়া কর্মীদের পুনর্নিয়োগের দাবিতে শুরু হয় বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রস্তাব দেওয়া হয় তাদের। তবে রাজি না হওয়ায়, লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...