Friday, April 3, 2026

পড়ুয়াদের স্কুলমুখী করতে অভিনব উদ্যোগ, নজির গড়ল ধানবাদ

Date:

Share post:

ছিল স্কুল, হয়ে গেল ট্রেন। পড়ুয়াদের স্কুলমুখী করতে এমনই নজির তৈরি করল ধানবাদ। ধানবাদ বাসীর কাছে এই প্যাসেঞ্জার ট্রেন এখন অন্যতম আকর্ষণীয় বস্তু হয়ে দাঁড়িয়েছে।

করোনা সংক্রমণ এবং লকডাউন এর জেরে মার্চ মাস থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। প্রায় আট মাস স্কুলের পঠন পাঠন থেকে বঞ্চিত হয়েছে পড়ুয়ারা। এই অবস্থায় স্কুলকে আকর্ষণীয় করে তুলতে নজির তৈরি করল ধানবাদ। যার নেপথ্যে আছে পড়ুয়াদের ফের স্কুলমুখী করার চেষ্টা। ধানবাদের বাগমারা ব্লকের প্রাথমিক বিদ্যালয়ের এই উদ্দেশ্যকে কুর্নিশ জানাচ্ছে রাজ্যবাসী। কিন্তু কেন হঠাৎ ট্রেন তৈরির ভাবনা?

সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেন যেভাবে যাত্রীদের নিজেদের গন্তব্যে পৌঁছে দেয় ঠিক তেমনভাবেই একজন পড়ুয়াকে তার ভবিষ্যৎ সুনিশ্চিত করতে সাহায্য করে স্কুল। তাই গোটা স্কুল বাড়িকে বদলে ফেলা হয়েছে ট্রেনের আদলে। স্কুল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, প্রাথমিকের পড়ুয়ারা বয়সে অনেকটাই ছোট। এতদিন স্কুল ছুটি থাকায় অভ্যাস পরিবর্তন হয়েছে। তাই পড়ুয়াদের স্কুলমুখী করতে এর উদ্যোগ নেওয়া হলো।

আনলক ৫ গাইডলাইনে স্কুলসহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চল তাও জানিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় সুপারিশ মেনেই বিভিন্ন রাজ্য শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আলোচনা শুরু করেছে। একইভাবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার তোড়জোড় শুরু করেছে ঝাড়খন্ড। সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৩০ শতাংশ শিক্ষক-শিক্ষিকা নিয়ে স্কুল শুরু করা হবে। মানতে হবে করোনা বিধি।

আরও পড়ুন:পর্যটকদের জন্য সুখবর! নভেম্বরেই চলতে পারে টয় ট্রেন

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...