Thursday, April 2, 2026

আলু-পেঁয়াজের দাম কমান, পণ্য আইন বদলান, মোদিকে চিঠি দিয়ে বললেন মমতা

Date:

Share post:

দেশ জুড়ে মূল্যবৃদ্ধি আর অত্যাবশ্যকীয় পণ্য আইনের পরিবর্তন। এই দুইয়ের জেরে নাভিশ্বাস সাধারণ মানুষের৷ এদের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি নিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবারই তিনি এই চিঠি পাঠান প্রধানমন্ত্রীকে। কী আছে সেই চিঠিতে?

মুখ্যমন্ত্রীর সাফ কথা, অত্যাবশকীয় পণ্য আইন সংশোধন করে কৃষকদের দুর্বিষহ অবস্থার মধ্যে ফেলা হয়েছে। আলু পেঁয়াজের দাম বৃদ্ধি হচ্ছে। চড়েছে সব সবজির দাম। অবিলম্বে ব্যবস্থা নিক কেন্দ্র।

মুখ্যমন্ত্রী চিঠিতে অভিযোগ করেছেন, অত্যাবশকীয় পণ্য আইন সংশোধন, আসলে কালা কানুন। রাজ্যগুলির কোনওরকম পরামর্শ না নিয়ে কেন্দ্র এই আইন জোর করে চাপিয়ে দিয়েছে। ফলে রাজ্যের অধিকার খর্ব হয়েছে। কৃষকদের স্বার্থ ক্ষুন্ন হয়েছে।

আরও পড়ুন:শুভেন্দুর সভার প্রস্তুতি, পাল্টা তৃণমূলের?

মুখ্যমন্ত্রীর দাবি, দাম নিয়ন্ত্রণ করতে ব্যবস্থা নিক সরকার। ক্ষমতা ফিরিয়ে দেওয়া হোক রাজ্যগুলির। মানুষ রয়েছে দুর্দশার মধ্যে। আলু ও পেঁয়াজ নিত্যপ্রয়োজনীয় জিনিস। তার দাম বেড়েই চলেছে, ধরা ছোঁওয়ার বাইরে যাচ্ছে। অত্যাবশ্যকীয় পণ্য আইন সংশোধিত না হওয়ায় ২০১৪-১৫ সালে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গিয়েছিন। এবার অনিয়ন্ত্রিত অত্যাবশ্যক পণ্য আইন ব্যবস্থা। ফলে দাম চড়ছে। কোভিড পরিস্থিতি এমনিতেই মানুষের দেওয়ালে পিঠ ঠেকেছে। এবার জিনিসের দাম বৃদ্ধিতে প্রান্তিক মানুষজন দুর্বিষহ পরিস্থিতির মধ্যে পড়েছে। প্রধানমন্ত্রী পদক্ষেপ করুন।

Related articles

কেন্দ্রের অনুদান অনিশ্চয়তায় থিয়েটার মহল, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

সৃজনশীলতা বা স্বাধীন চিন্তাভাবনা কোনও কিছুকেই সমর্থন করে না মোদি সরকার। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের (Central Govt) সাম্প্রতিক সিদ্ধান্ত...

IPL: ম্যাচ হেরেই পন্থকে তিরস্কার! আইপিএলের শুরুতেই বিতর্কে গোয়েঙ্কা

আইপিএলে (IPL) প্রথম ম্যাচ হেরেই স্বমহিমায় সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। অতীতেও দলের খারাপ পারফরম্যান্সের জন্য অধিনায়ক কেএল রাহুলকে...

হরধনু হাতে রামবেশী রণবীর! ‘রামা’র প্রথম লুক ফাঁস আলিয়ার 

সাত বছরের দীর্ঘ প্রতিক্ষা শেষে প্রকাশ্যে 'রামা'য় (Rama) রণবীর কাপুরের (Ranbir Kapoor) লুক। হনুমান জয়ন্তী উপলক্ষে প্রথম ঝলক...

“আমাদের পচা মাল…” তালডাংরার বিজেপি প্রার্থীকে তীব্র কটাক্ষ, দলীয় প্রার্থীর জয়ের বার্তা তৃণমূলের সেনাপতির

"আমরা যাঁদের ফেলে দিই, বিজেপি (BJP) তাঁদের মাথার উপরে বসায়। তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর নথিভুক্ত হয়েছে। সিমলাপাল থানায়...