Saturday, April 4, 2026

ফের বাগদাদে হামলা জঙ্গিদের, মৃত ১১

Date:

Share post:

ফের আক্রমণ করল জঙ্গি গোষ্ঠী আইএসআইএস। সূত্রের খবর, বাগদাদ শহরের পশ্চিমের একটি লুক আউট পয়েন্টে হামলা চালায় জঙ্গিরা। জানা গিয়েছে, এই হামলায় কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে।

বাগদাদ বিমানবন্দরের কাছে ইরাকের রাজধানীর দক্ষিণ উপকূলে আল-রাদওয়ানিয়ায় আক্রমণ চালিয়েছে জঙ্গিরা। সংশ্লিষ্ট অঞ্চলে উপজাতি হাশেদ বাহিনীর উপর নির্বিচারে গ্রেনেড নিক্ষেপ করেছে। এমনকী নির্বিচারে গুলি চালিয়েছে হামলাকারীরা। সূত্রের খবর, মনিটারিং টাওয়ারে হামলা চালিয়েছে জঙ্গিরা। জঙ্গিদের হামলায় হাশেদের পাঁচ সদস্য এবং ছয় জন স্থানীয় মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন ৮ জন। স্থানীয় ৬ ব্যক্তি নিরাপত্তা বাহিনীকে সাহায্য করতে এগিয়ে এসেছিল। সংবাদ সংস্থাকে এক চিকিৎসক নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। আহত ৮ ব্যক্তিকে সেন্ট্রাল বাগদাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইএসআইএসের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই হামলার দায়ভার গ্রহণ করা হয়নি বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:গোপনে দেশের নাম পরিবর্তন করলেন কোন প্রধানমন্ত্রী!

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...