Monday, April 6, 2026

গ্রেফতার তিন ভারতীয় স্বর্ণ ব্যবসায়ী

Date:

Share post:

স্বর্ণ ব্যবসার সঙ্গে জড়িত অবৈধ তিন ভারতীয় নাগরিককে রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা স্বর্ণের দোকান থেকে স্বর্ণ সংগ্রহসহ এ সংক্রান্ত পেশার সঙ্গে জড়িত। তবে বাংলাদেশে থাকার বৈধ কোনো কাগজপত্র তাদের কাছে নেই। এই তিনজন হলেন, ভারতের মহারাষ্ট্রের সাংলি জেলার বিলাস শংকর দেশমুখা (৩৮), একই জেলার বাসন্ত সামভজি মোহিতি (২৫) ও জাবেদ আহমদ মুলানী (২৬)।

র‌্যাব সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে আশুগঞ্জ এলাকার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজায় যাত্রী ছাউনীর সামনে তিনজনকে দেখে গতিবিধি সন্দেহ হলে তাদেরকে আটক করা হয়। আটকের পর তাদেরকে জিজ্ঞাসাবাদে ভারতীয় নাগরিক বলে নিশ্চিত হওয়া যায়। পরে তাদের কাছ থেকে কিছু লোহাসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। সূত্রটি আরো জানায়, চক্রটি হবিগঞ্জের মাধবপুর ও কিশোরগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া নিয়ে স্বর্ণের ব্যবসা পরিচালনা করছেন। তারা বিভিন্ন জায়গা থেকে স্বর্ণ সংগ্রহ করে গলিয়ে বিক্রি করেন। তাদের সম্পর্কে আরো খোঁজ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন- টেলিমেডিসিনে করোনার চিকিৎসা নিয়েছেন ৫ লাখের বেশি মানুষ

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...