Monday, June 15, 2026

টেলিমেডিসিনে করোনার চিকিৎসা নিয়েছেন ৫ লাখের বেশি মানুষ

Date:

Share post:

দেশে করোনা নিয়ে টেলিমেডিসিনের মাধ্যমে এখন পর্যন্ত সেবা নিয়েছেন পাঁচ লাখ ২৮ হাজার ৭৩১ জন।রবিবার করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় টেলিমেডিসিনের মাধ্যমে করোনার চিকিৎসাসেবা নিয়েছেন দুই হাজার ২৯৩ জন। আর এখন পর্যন্ত সেবা নিয়েছেন পাঁচ লাখ ২৮ হাজার ৭৩১ জন। অপরদিকে স্বাস্থ্য অধিদফতরে নম্বরে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ বিষয়ে পরামর্শ নিতে ফোন কল এসেছে ছয় হাজার ৩১টি।

গত ৮ মার্চ করোনার প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত কল এসেছে ৮২ লাখ ৮৯ হাজার ৮৪৩টি।স্বাস্থ্য অধিদফতরের ৩৩৩ নম্বরে গত ২৪ ঘণ্টায় কল গিয়েছে ৩৩ হাজার ৬৯১টি, আর এখন পর্যন্ত কল গিয়েছে এক কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ৬৯১টি।

অপরদিকে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) গত ২৪ ঘণ্টায় ফোন কল পেয়েছে ২০৬টি, এখন পর্যন্ত ফোন কল পেয়েছে তিন লাখ ৩২ হাজার ৮১৭টি।

আরও পড়ুন- কমিটিতে ঘনিষ্ঠজন জায়গা না পাওয়ায় ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের চারবারের বিধায়ক

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...