Sunday, June 14, 2026

অর্ণব গোস্বামীর হয়ে মুখ খোলায় গ্রেফতার বিজেপি নেতা কপিল মিশ্রা

Date:

Share post:

রবিবার সকালে দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধের কাছে রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামীর সমর্থনে কয়েকজন বিজেপি নেতা-কর্মী বিক্ষোভ প্রদর্শন করেছিলেন। কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা কপিল মিশ্রা, তেজিন্দর বাগ্গা। ওই সময় দিল্লি পুলিশ এই বিক্ষোভে অংশ নেওয়া বিজেপি নেতা তেজিন্দর বাগ্গা ও কপিল মিশ্রকে গ্রেফতার করে।

আরও পড়ুন : বাড়ি থেকে উদ্ধার মারিজুয়ানা, গ্রেফতার বলিউড প্রযোজকের স্ত্রী

দিল্লি পুলিশ জানিয়েছে, গান্ধীর স্মৃতিসৌধের কাছে ১৪৪ ধারা জারি রয়েছে। সেখানে বিনা অনুমতিতে বেশ কিছু বিজেপি কর্মী-সমর্থককে নিয়ে গান্ধীর স্মৃতিসৌধের কাছে বিক্ষোভ দেখাচ্ছিলেন কপিল এবং তেজিন্দর। দুজনকে গ্রেফতার করা হলেও, পরে ছেড়ে দেওয়া হয়।

২০১৮ সালে ইন্টেরিয়র ডিজাইনার অন্বয় নায়েক এবং তাঁর মা কুমুদ নায়েকের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেফতার করা হয় রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামীকে। অর্ণবকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে মহারাষ্ট্রের রায়গড় পুলিশ এবং সিআইডির যৌথ টিম। রবিবার তাঁকে আলিবাগ থেকে তালোজা কারাগারে নিয়ে যাওয়া হয়। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই এনএম জোশী থানায় আইপিসির ৩৫৩, ৫০৪ এবং ৩৪ ধারায় মামলা করা হয়েছে।

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...