Sunday, June 14, 2026

বাড়ি থেকে উদ্ধার মারিজুয়ানা, গ্রেফতার বলিউড প্রযোজকের স্ত্রী

Date:

Share post:

বাড়ি থেকে উদ্ধার মারিজুয়ানা। গ্রেফতার করা হল বলিউড প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার স্ত্রীকে শাবানা সৈয়দকে। গোপন সূত্রে খবর পেয়ে, এদিন সকাল থেকে মুম্বাইয়ের একাধিক জায়গায় তল্লাশি চালায় নার্কোটিকস কন্ট্রোল ব্যুরোর গোয়েন্দারা।

প্রসঙ্গত, বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে মাদক যোগের পর থেকেই উঠে আসতে থাকে একের পর এক কলাকুশলীর নাম। জেরা করা হয় বেশ কয়েকজনকে। তাদের মধ্যে রয়েছেন শীর্ষস্তরের কয়েকজন অভিনেত্রী। সেই সূত্রেই, কয়েকদিন আগেই ফিরোজ নাদিয়াদওয়ালাকেও সমন পাঠিয়েছিল এনসিবি। এক ড্রাগ-কারবারী এনসিবির হাতে আসার পর থেকেই প্রযোজককে চোখে চোখে রেখেছিলেন গোয়েন্দারা। মুম্বইয়ের বিলাসবহুল এলাকায় তাঁদের বাড়িতে তল্লাশির কথাও বলা হয়েছিল।

আরও পড়ুন- উচ্চ আদালতের যুগান্তকারী রায়; মায়ের সেবার শর্তে মাদক মামলার আসামীর কারামুক্তি

এদিন ভারসোভা, গোরেগাঁও ও নবি মুম্বইতে তল্লাশি চালায় এনসিবি। ফিরোজ ও শাবানার জুহুর বাড়িতেও গিয়েছিলেন তারা। সেখান থেকেই ১০ গ্রাম মারিজুয়ানা উদ্ধার করা হয়। কয়েকদিন আগে ধৃত ড্রাগ কারবারির ওয়াহিদ আবদুল কাদির শেখ ওরফে সুলতানের কাছ থেকেই সেটি শাবানা কিনেছিলেন বলে জানতে পেরেছে এনসিবি। এনসিবির এক অফিসারের দাবি, ‘এদিন তল্লাশি চালিয়ে ৬ কিলোগ্রাম মারিজুয়ানা ও মেফেড্রোন (MD) উদ্ধার করা হয়েছে। এগুলি ব্যবসার জন্যেই মজুত করা হয়েছিল।’

এই ঘটনায় এখনও পর্যন্ত শাবানা-সহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে এনসিবি। NDPC অ্যাক্টে শাবানাকে নোটিশ পাঠানো হয়েছে। তাঁর জবানবন্দি নিয়েছেন তদন্তকারীরা।

প্রসঙ্গত, শনিবার এক কারবারীকে গ্রেফতার করে গোয়েন্দারা। তাকে জেরা করেই প্রযোজকের খোঁজ পায় তদন্তকারীরা। রবিবার সকাল থেকেই মুম্বইয়ের একাধিক জায়গায় ড্রাগ চক্রের ঘটনায় তল্লাশি করে এনসিবি। তল্লাশি চালানো হয় মালাড, আন্ধেরি, লোখন্ডওয়ালা, খরঘর ও কোপারখৈরানেও।

আরও পড়ুন- শুভেন্দুকে দলে সবাই ভালোবাসে, ও তৃণমূল পরিবারের সদস্য! তাৎপর্যপূর্ণ মন্তব্য সাংসদের

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...